NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার মিলবোর্নে ‘বাংলাদেশ অ্যাভিনিউ’ হচ্ছে ৩ ডিসেম্বর


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার মিলবোর্নে ‘বাংলাদেশ অ্যাভিনিউ’ হচ্ছে ৩ ডিসেম্বর

নিউইয়র্ক : বাংলাদেশের বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রে আরেকটি রাস্তার নাম হচ্ছে ‘বাংলাদেশ অ্যাভিনিউ’। পেনসিলভেনিয়া স্টেটে ফিলাডেলফিয়া সিটি সংলগ্ন দেলওয়ারে কাউন্টির মিলবোর্নে মার্কেট স্ট্রিট এবং স্টেলার অ্যাভিনিউর কর্নারে ৩ ডিসেম্বর দুপুরে আনুষ্ঠানিকভাবে এই নামফলক উম্মোচন করা হবে বলে জানালেন মিলবোর্ন সিটি মেয়র মাহবুবুল আলম তৈয়ব।
মার্কেট স্ট্রিট থেকে গার্ডেন কোর্ট পর্যন্ত পুরো এলাকাটি ‘বাংলাদেশ অ্যাভিনিউ’ হচ্ছে। চট্টগ্রামের সন্তান মেয়র তৈয়ব আরো জানান, রাস্তার নামকরণ সম্পর্কিত রেজ্যুলেশন ইতিমধ্যেই সিটি কাউন্সিলে পাস হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকতা। এলাকার নির্বাচিত সকল জনপ্রতিনিধি ছাড়াও কম্যুনিটির বিশিষ্টজনদের আমন্ত্রণ জানাচ্ছি উদ্বোধনী উৎসবে অংশগ্রহণের জন্য। বেলা ১টা থেকে অপরাহ্ন ৩টা পর্যন্ত উৎসব চলবে এ উপলক্ষে। দিনটিকে আমরা স্মরণীয় করে রাখতে চাই। তাহলে পরবর্তীতে কম্যুনিটি এবং প্রবাসীদের জন্যে আরো বড় কিছু করা সম্ভব হবে।
প্রসঙ্গত: উল্লেখ্য, ইতিপূর্বে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে বাংলাবাজার অ্যাভিনিউ, কুইন্সের হিলসাইড এবং জ্যাকসন হাইটস, ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকাকে ‘লিটল বাংলাদেশ’, ‘বাংলাদেশ স্ট্রিট’ এবং ওজোনপার্কে বাংলাদেশ স্ট্রিট হয়েছে। মিশিগানের ডেট্রয়েট সিটিতেও বাংলাদেশ অ্যাভিনিউ, নিউজার্সির প্যাটারসনে জালালাবাদ স্ট্রিট হয়েছে। লসএঞ্জেলেস ডাউন টাউনের একটি অংশকে ‘লিটল বাংলাদেশ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। শিকাগোর ডাউন টাউনে অনেক আগে ‘শেখ মুজিব ওয়ে’ হয়েছে।