NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সিডনিতে বাংলাদেশ ব্রাদার্স সিডনি এসোসিয়েশনের সাধারণ সভা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

সিডনিতে বাংলাদেশ ব্রাদার্স সিডনি এসোসিয়েশনের সাধারণ সভা

সিডনিতে বাংলাদেশ ব্রাদার্স সিডনি এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বাংলাদেশ ব্রাদার্স সিডনি এসোসিয়েশন ইনক সকাল সাড়ে ১০ টায় সিডনির মাউণ্ট আনান বোটানিক্যাল গার্ডেনের উডল্যান্ড পিকনিক এরিয়ায় তাদের সাধারন সভা, বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। 

সংগঠনটির প্রায় ১০০ জন সদস্য ও তাদের পরিবারবর্গ ও শুভাকাঙ্ক্ষীরা এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

ছোট্ট সোনামণিদের বিস্কুট দৌড়ের মাধ্যমে প্রথম পর্বের অনুষ্ঠান শুরুর পর ১০০ মিটার দৌড় ও উপস্থিত নারীদের অংশগ্রহনে বাদ্যের তালে চেয়ার ও বালিশ বদল খেলা অনুষ্ঠিত হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দড়ি টানাটানি খেলায় সভাপতি ও সহ সভাপতি দল অংশগ্রহণ করে সভাপতি দল জয়লাভ করে।

 

দ্বিতীয় পর্বে পবিত্র কোরআন তেলওয়াতের পর সাধারণ সভা শুরু হয়। সংগঠনটির জনসংযোগ কর্মকর্তা আজাদ কামরুল হাসানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চন শেখ। আর্থিক প্রতিবেদন পেশ করেন হিসাব রক্ষক রেজাউল করিম ব্যাপারী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মো. ইব্রাহীম খলিল মাসুদ, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর সাজেদা আখতার সানজিদা, অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আসলাম মোল্লা, মনিরুল হক জর্জ, মো. শফিকুল আলম, নাইম আবদুল্লাহ, কায়সার আহমেদ, লিয়াকত আলী লিটন মাঝি, রুহুল আমিন প্রমুখ। সম্মানিত অতিথিরা বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন।