NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

ঐশ্বরিয়াকে একনজর দেখতে যে কাণ্ড করেছিলেন ইমরান!


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

ঐশ্বরিয়াকে একনজর দেখতে যে কাণ্ড করেছিলেন ইমরান!

বলিউডের ‘সিরিয়াল কিসার’ হিসেবেই পরিচিত তিনি। রোমান্টিক জনরায় একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা। তবে নিজের চিরাচরিত রোমান্টিক ইমেজ ভেঙে বর্তমানে অ্যাকশন অবতারেই বেশি দেখা যাচ্ছে তাকে। বলছিলাম ইমরান হাশমির কথা।

 
বলিউডে শীর্ষস্থানীর প্রায় অনেক নায়িকার সঙ্গেই কাজ করেছেন এই অভিনেতা। তবে এমন একজন অভিনেত্রী রয়েছেন, যার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়নি ইমরানের। তবে তিনি তার সবচেয়ে প্রিয় অভিনেত্রী যাকে দেখার জন্য দেড় ঘন্টা তার ভ্যানিটি ভ্যানের বাইরে অপেক্ষা করেছিলেন ইমরান হাশমি!

 

ইমরান হাশমি সম্প্রতি প্রকাশ করেছেন যে তিনি একবার ঐশ্বরিয়া রাইয়ের ভ্যানিটি ভ্যানের বাইরে ১.৫ ঘন্টা অপেক্ষা করেছিলেন তাকে এক ঝলক দেখার জন্য। কারণ তিনি ঐশ্বরিয়ার প্রতি মুগ্ধ ছিলেন।

 

 

1

কানেক্ট এফএম কানাডার সঙ্গে সাম্প্রতিক এক কথোপকথনে ‘টাইগার ৩’ অভিনেতা শেয়ার করেছেন, ‘আমি ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রতি মুগ্ধ ছিলাম। আমি যখন আমার কাজিন মোহিত সুরির সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি তখন আমি তার ভ্যানের বাইরে অপেক্ষা করতাম। আমি অন্তত দেড় ঘণ্টা অপেক্ষা করেছিলাম। আগে এমনটা করিনি।

 
এটা হাস্যকর। আমি তার ‘হাম দিল দে চুকে সানাম’ ফিল্ম দেখেছিলাম। তখন থেকেই আমি তার একজন বিশাল ভক্ত। আমি শুধু তাকে একনজর দেখতে চেয়েছিলাম।’

 

ইমরান একবার চ্যাট শো কফি উইথ করণে উপস্থিত হয়ে ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’ বলেছিলেন।

 
পরে, ইমরান একই বিষয়ে একটি বিবৃতি দিয়েছিলেন এবং হিন্দুস্তান টাইমসকে বলেছিলেন, ‘আমি এটা বলতে চাইনি। আমি ঐশ্বরিয়ার একজন বড় ভক্ত। এটি আসলে শো’টির ফরম্যাট ছিল। আমি কিছু না বললে গিফট হ্যাম্পার জিততে পারতাম না। তবে আমি ঐশ্বিরিয়াকে ভালোবাসি। আমি সবসময়ই তার কাজের একজন প্রশংসক। লোকেরা আসলে সব সময় ফালতু কথা বলে বেড়ায়।’

 

ইমরান হাশমিকে সর্বশেষ দেখা গেছে মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’ চলচ্চিত্রে। এতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান। মুল ভূমিকায় দেখা গেছে সালমান খান এবং ক্যাটরিনা কাইফকে। পরবর্তীতে তেলেগু ভাষার চলচ্চিত্র ওজিতে দেখা যাবে ইমরান হাশমিকে।