NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

মালির স্বপ্নযাত্রা থামিয়ে ফাইনালে ফ্রান্স


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৪৫ এএম

মালির স্বপ্নযাত্রা থামিয়ে ফাইনালে ফ্রান্স

ছোটদের বিশ্বকাপে থেমে গেল মালির স্বপ্নের দৌড়। তাদের জয়রথ থামিয়ে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স। দ্বিতীয় সেমিফাইনালে মালিকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্সের কিশোররা। ফাইনালে ফ্রান্স অনূর্ধ্ব-১৭ দলের প্রতিপক্ষ জার্মানি অনর্ধ্ব-১৭ দল।

 
আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। প্রথম সেমিফাইনালে জার্মানি টাইব্রেকারে হারিয়ে দেয় আর্জেন্টাইন কিশোরদেরে।
ফ্রান্সের বিপক্ষে প্রথম গোল উৎসব করেছিল মালিই। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইব্রাহিম ডিয়ারারা গোলে এগিয়ে যায় আফ্রিকার দেশটি।
 
কোয়ার্টার ফাইনালেও গোল করেছিলেন ইব্রাহিম ডিয়ারা। কিন্তু ৫৫ মিনিটে সোলেমান সানোগো লালকার্ড দেখে মাঠ ছাড়লে দশজনে পরিণত হয় মালি।
এরপরের মিনিটেই সমতাসূচক গোলও পেয়ে যায় ফ্রান্স অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। ইসমাইল বোনেবের ক্রসে ইয়াবান তিতি বল জালে জড়িয়ে স্কোর করেন ১-১।
 
৬৯ মিনিটে লক্ষ্যভেদ করেন বোনেব নিজেও। ফ্রি কিকে ডান পায়ের শটে বল জালে জড়িয়ে ফ্রান্সকে এগিয়ে নেন বোনেব (২-১)। 
একজন কম নিয়ে খেলে আর ম্যাচে ফিরতে পারেনি মালি। ছোটদের এই বিশ্বকাপে সবশেষ চার আসরে তিনবারই সেমিফাইনাল খেলেছে আফ্রিকার দেশটি। অন্যদিকে এ নিয়ে দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলবে ফ্রান্স।
 
এর আগে ২০০১ সালে প্রথমবার ফাইনালে উঠে সেবার শিরোপাও উদযাপন করেছিল ইউরোপের পরাশক্তিরা।