NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

নৌকায় উঠতে পারলেন না যেসব তারকা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১০:০৮ পিএম

নৌকায় উঠতে পারলেন না যেসব তারকা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি শোবিজ অঙ্গন থেকেও আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন অনেক অভিনয়শিল্পী। সেই তালিকা থেকে আজ ঝরে পড়ছেন অধিকাংশ অভিনেতা অভিনেত্রীই। মনোনয়ন ফরম কিনেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন তারা।

আজ বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নের তালিকা ঘোষণা করেন।

 
যেখানে পুরাতনদের মধ্যে রয়েছেন অভিনেতা আসাদুজ্জামান নূর ও সংগীত শিল্পি মমতাজ। আর নতুনের মধ্যে যুক্ত হয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। তাছাড়া আর কেউ মনোনয়ন পাননি।

 

মনোনয়ন বঞ্চিত শিল্পীরা হলেন অভিনেতা মাসুম পারভেজ রুবেল।

 
যিনি বরিশাল-৩ আসনের জন্য মনোনয়নপত্র কিনেছিলেন। তার জায়গায় মনোনয়ন পেয়েছেন সরদার মো. খালেদ হোসেন। 

 

বাগেরহাট-৩ আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন কিনেছিলেন অভিনেতা শাকিল খান। তার বিপরীতে মনোনয়ন পেয়েছেন হাবিবুন নাহার।

 
অভিনেত্রী মাহিয়া মাহি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এই আসনে এবার মনোনয়ন পেয়েছেন এ আসনের বর্তমান এমপি জিয়াউর রহমান।

 

9889
এসডি রুবেল, সামসুন্নাহার সিমলা ও সিদ্দিক

ছোট পর্দার অভিনেতা সিদ্দিক দুটি আসনের মনোনয়নপত্র কিনেছিলেন। তা হলো-  টাঙ্গাইল-১ ও ঢাকা-১৭ আসন থেকে। তবে সেখানে দলীয় মনোনয়ন পেয়েছেন মো. আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ আলী আরাফাত।

 

 

জনপ্রিয় কণ্ঠশিল্পী, অভিনেতা ও পরিচালক এসডি রুবেল মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। আওয়ামী লীগের হয়ে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন এ তারকা। তবে এ আসনে মনোনয়ন পেয়েছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ‘ম্যাডাম ফুলি’ খ্যাত অভিনেত্রী সামসুন্নাহার সিমলা ঝিনাইদহ-১ আসনে প্রার্থী হতে মনোনয়ন ফরম তুলেছিলেন। তার জায়গায় মনোনয়ন পেয়েছেন মো. আব্দুল হাই।

55656
শমী কায়সার ও রোকেয়া প্রাচী

ফেনী-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন দুজন অভিনেত্রী। তারা হলেন রোকেয়া প্রাচী ও  শমী কায়সার । তবে সেখানে দলীয় মনোনয়ন পেয়েছেন মো. আবুল বাশার।