NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

এইচএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৩৮ এএম

এইচএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা

ঢাকা: এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এগিয়ে রয়েছে ছাত্রীরা। ১১টি শিক্ষা বোর্ডে এবার উত্তীর্ণ হয়েছে মোট ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ পরীক্ষার্থী। গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। এ বছর ছাত্রীদের পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৭৬ দশমিক ৭৬ শতাংশ।

 

ফলাফলে দেখা যায়, এইচএসসি ও সমমান পরীক্ষায় ছাত্রীদের থেকে বেশি সংখ্যক ছাত্র অংশ নিয়েছিল। পরীক্ষায় অংশ নেওয়া মোট ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৯ হাজার ও ছাত্রী ৬ লাখ ৬৮ হাজার। তবে পাসের হারে ছাত্রীরাই এগিয়ে।

আজ রবিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ওয়েবসাইট ও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়।

এবার ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হারও কিছুটা কমেছে। গতবার পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার এইচএসসি ও সমমানে সব বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

 

প্রাথমিক তথ্য অনুযায়ী, ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪, বরিশালে ৮০ দশমিক ৬৫, চট্টগ্রামে ৭৩ দশমিক ৮১, কুমিল্লায় ৭৫ দশমিক ৩৪, রাজশাহীতে ৭৮ দশমিক ৪৬, ময়মনসিংহে ৭০ দশমিক ৪৪ এবং যশোরে ৬৯ দশমিক ৮৮।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী নিবন্ধন করে। এর মধ্যে ছেলে ছয় লাখ ৮৮ হাজার ৮৮৭ এবং মেয়ে ছয় লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

 

এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বক্তব্য দেন।