NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ডে উদযাপন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:০৯ পিএম

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ডে উদযাপন

নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে ২৫ নভেম্বর বৃহস্পতিবার উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং ডে। প্রতি বছর নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার টার্কি ভোজসহ উৎসব আয়োজনে দিবসটি উদযাপিত হয়। যুক্তরাষ্ট্রে জাতীয় ছুটির দিন থ্যাংকসগিভিং ডে। এটি এখন বাঙালীদেরও উৎসব। এদিন ঘরে ঘরে তার্কির রোস্ট ছাড়াও আয়োজন করা হয় ভিন্ন স্বাদের খাবার। প্রতি বছরই থ্যাংকসগিভিং ডে উপলক্ষে বাংলাদেশী কমিউনিটিতে নানা উৎসব হয়। এবারও বিভিন্ন স্থানে হয়েছে থ্যাংকসগিভিং ডে উৎসব। পার্টি ও ঘরোয়াভাবে উদযাপিত হয় দিবসটি।
নিউইয়র্ক সিটির বিভিন্ন রেস্টুরেন্টে চলে টার্কি উৎসব। খলিল বিরিয়ানী হাউসের ব্রঙ্কস ও জ্যামাইকায় অনুষ্ঠিত ব্যতিক্রমী থ্যাংকসগিভিং উৎসব।
খলিল’স ফুডের স্বত্বাধিকারী মো. খলিলুর রহমান জানান, তিনি এবার রেকর্ড ২০০টি হালাল টার্কির অর্ডার পেয়েছেন। যা আগের বছরের প্রায় দ্বিগুন।
শেফ মো. খলিলুর রহমান জানান, বুধবার রাত থেকেই তারা অর্ডার নেয়া বন্ধ রাখেন। একারণে সবার অনুরোধ রক্ষা করা সম্ভব হয়ে ওঠেনি। তিনি বলেন, অর্ডার নেয়া গ্রাহকদের সরবরাহ নিশ্চিত করতে তার রেস্টুরেন্টের তিনটি কিচেনেই বুধবার রাতভর কাজ করে কর্মীরা। বৃহস্পতিবার দিনভরও চলে নিরলস কর্মযজ্ঞ। নির্দিষ্ট সময়ে রেডি করে ২০০টি টার্কি সরবরাহ করতে হিমসিম খেতে হয় তাদের।
মো. খলিলুর রহমান জানান, তারা কোয়ালিটির সাথে কোনো অবস্থাতেই আপোষ করেন না। জোর দেন কোয়ালিটি এবং স্বাস্থ্য দু’দিকেই। তিনি বলেন, পাইকারী দোকান থেকে ফ্রোজেন টার্কি ক্রয় করেন নি। লাইভ পোলিট্রি ফার্ম থেকে উচ্চ মুল্য দিয়ে টার্কি ক্রয় করে হালালভাবে জবাই করে স্বাস্থ্যসম্মত ভাবে রান্না করে ক্রেতাদের সরবরাহ করেন। রোস্টে কোন আলাদা রং ব্যবহার করা হয়নি। গ্রাহকদের চাহিদামত প্রতিটি টার্কি ওয়েল ডান কুক করে গ্রহকদের হাতে তুলে দেয়া হয়।
শেফ খলিল আরো বলেন, বাংলাদেশি কমিউনিটিসহ অন্যান্য কমিউনিটির বিপুল সংখ্যক লোক ব্রঙ্কস ও জামাইকার খলিল বিরিয়ানী হাউজে আসেন থ্যাংকসগিভিং উৎসব করতে। ক্রেতাদের মধ্যে দেশী বিদেশী অনেক চিকিৎসকও রয়েছেন। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানেও থ্যাংকস গিভিং টার্কি সরবরাহ করেছি। নিউইয়র্ক সহ পার্শ্ববর্তী স্টেট থেকেও অনেকে থ্যাংকস গিভিং টার্কি নিতে এসেছেন। সকলকে হালাল টার্কি সরবরাহ করতে পেরে আমরা আনন্দিত। সকলের কাচ্ছে কৃতজ্ঞ।