NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মঞ্চে গান গাওয়ার সময় ইউক্রেনীয় হামলায় রুশ অভিনেত্রী নিহত


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:১১ এএম

মঞ্চে গান গাওয়ার সময় ইউক্রেনীয় হামলায় রুশ অভিনেত্রী নিহত

ইউক্রেনের সেনাদের হামলায় এক রুশ অভিনেত্রী নিহত হয়েছেন। পূর্ব ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। পলিনা মেনশিখ (৪০) নামের ওই অভিনেত্রী রুশ সেনাদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করছিলেন। রাশিয়ার যে থিয়েটারের হয়ে পলিনা কাজ করতেন তারা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে।

 
 

 

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার বিস্তারিত স্বাধীনভাবে তদন্ত করা যায়নি। তবে দুই পক্ষের সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন, গত ১৯ নভেম্বর ওই অঞ্চলে ইউক্রেন হামলা চালিয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রুশ সামরিক তদন্তকারীর বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, দোনেৎস্ক অঞ্চলে একটি গ্রামে হিমারস ক্ষেপণাস্ত্র দিয়ে একটি স্কুল এবং একটি সাংস্কৃতিক কেন্দ্রে হামলা করা হয়। এতে এক বেসামরিক নিহত হয়।

 
তবে ওই বেসামরিক সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত ছিল। 

 

ইউক্রেনের কমান্ডাররা বলছেন, রাশিয়ান সামরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার ৮১০ সেপারেট নেভাল ইনফ্যান্ট্রি ব্রিগেড লক্ষ্য করে হামলা চালানো হয়।

 
এদিকে উক্রেনের সামরিক কমান্ডার রবার্ট ব্রোভদি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছেন, হামলায় ২৫ জন নিহত ও ১০০ জনের বেশি আহত হয়েছে।

 

রুশপন্থী টেলিগ্রাম চ্যানেলের অযাচাইকৃত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, সৈন্যদের সঙ্গে গিটার নিয়ে মঞ্চে গান গাইছেন পলিনা মেনশিখ। গানের মাঝে হঠাৎ একটি বিস্ফোরণে কেঁপে ওঠে মঞ্চ।