NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

সিলেট টেস্ট দেখা যাবে ১০০ টাকায়


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৬ এএম

সিলেট টেস্ট দেখা যাবে ১০০ টাকায়

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। আগামী ২৮ নভেম্বর সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। এই টেস্টের জন্য টিকিটের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে সর্বনিম্ন ১০০ টাকায় গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন সমর্থকরা।

 

 

যদিও বিসিবি এখনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি। তবে জানা গেছে, সিলেট স্টেডিয়ামের গ্রিন গ্যালারি ও পশ্চিম গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ১০০ টাকা, পূর্ব গ্যালারি ২০০ টাকা। স্টেডিয়ামের ক্লাব হাউজে বসে খেলা দেখতে খরচ করতে হবে ৩০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ১০০০ টাকা।

 

 

এই টেস্টের জন্য ২৭ নভেম্বর থেকে টিকিট পাওয়া যাবে লাক্কাতুরা সিলেট স্টেডিয়ামের টিকিট কাউন্টার ও রিকাবিবাজার সিলেট জেলা স্টেডিয়ামে। ম্যাচ শুরুর আগের দিন থেকে ম্যাচ চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত টিকিট কাটতে পারবেন সমর্থকরা।

চ্যাম্পিয়নশিপের এই সিরিজের দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর, ঢাকায়।