NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৪, ০৫:৫৬ এএম

>
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম ম্যাচ জিতে সিরিজ জয়ের দুয়ারে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করাই লক্ষ্য বাংলাদেশের।

এই ম্যাচের শুরুতেই ভাগ্য সঙ্গ দিয়েছে বাংলাদেশের। টসে জিতেছেন অধিনায়ক তামিম ইকবাল। জিতেই নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

 

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বেশ কিছু সময় চলে গিয়েছিল বৃষ্টির কবলে। আজ বুধবার দিনের শুরুতেও খানিকটা বৃষ্টি হয়েছে সেখানে। কিছুক্ষণের জন্য সেন্টার উইকেটও ঢাকা ছিল। ফলে শঙ্কা ছিল দ্বিতীয় ওয়ানডেও কার্টেল ওভারের ম্যাচ হওয়া নিয়ে।

তবে এরপরই রোদ হেসেছে বেশ। তাতে সরে গেছে উইকেটের ওপর থাকা কভার। যার ফলে টসও ঠিক সময়েই হয়েছে।

 

বৃষ্টির কারণে অবশ্য উইকেটের চরিত্রে পরিবর্তন আসতে পারে খানিকটা। সে কথা মাথায় রেখেই হয়তো, অধিনায়ক তামিম ইকবাল টসে জিতে নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।

এর আগে টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। টেস্টে হোয়াইটওয়াশের পর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হেরেছে ২-০ ব্যবধানে।

 

ওয়ানডে সিরিজে অবশ্য বদলে গেছে বাংলাদেশের চেহারা। ক্রিকেটের দীর্ঘ আর ক্ষুদ্রতর ফরম্যাটের জীর্ণশীর্ণ পারফর্ম্যান্সকে পেছনে ফেলে প্রথম ওয়ানডেতে তুলে নিয়েছে দাপুটে জয়। তাতেই তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে চলে এসেছে সিরিজ জয়ের দুয়ারে।