NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নাতনির গাড়ি ছিনতাই !


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৪৯ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো  বাইডেনের নাতনির গাড়ি ছিনতাই !

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নাতনি নাওমি বাইডেনের গাড়ি চুরির চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। বিষয়টি টের পেয়ে দুর্বৃত্তদের লক্ষ্য করে গুলি ছোড়ে নাওমির নিরাপত্তায় নিযুক্ত সিক্রেট সার্ভিসের এজেন্টরা। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। এমনকি, এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

মার্কিন সংবাদমাধ্যম এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার জর্জটাউনের কোনো একটি জায়গায় গিয়েছিলেন নাওমি বাইডেন। সঙ্গে ছিলেন সিক্রেট সার্ভিসের এজেন্টরাও। নাওমির এসইউভি গাড়িটি রাস্তার পাশে পার্ক করা ছিল, এটি মূলত ওই সিক্রেট সার্ভিসের গাড়ি। তবে তাতে বিশেষ কোনো চিহ্ন ছিল না।

একপর্যায়ে সিক্রেট সার্ভিসের সদস্যরা লক্ষ্য করেন, গাড়িটির জানলা ভেঙে সেটি ছিনতাই করার চেষ্টা করছে তিন ব্যক্তি। এরপরই প্রকাশ্যে ছিনতাইকারীদের লক্ষ্য করে গুলি ছোড়েন সিক্রেট সার্ভিসের এজেন্টরা। সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের এক সদস্য গুলি ছুড়েছিল ঠিকই, কিন্তু বন্দুকের গুলিতে কেউ আহত হয়নি। গুলি ছোড়ার পর ওই তিন ব্যক্তি একটি লাল গাড়িতে করে পালিয়ে যায়। সিক্রেট সার্ভিস বলেছে, ওই তিন ব্যক্তির গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

 

বাইডেনের বড় ছেলে হান্টার বাইডেন ও তার স্ত্রী ক্যাথলিন বুহেলের বড় মেয়ে নাওমি বাইডেন। বর্তমানে তার বয়স ২৯ বছর। ২০২২-এর নভেম্বরে হোয়াইট হাউসের সাউথ লনে পিটার নিলের সঙ্গে তার বিয়ে হয়। সেবারই প্রথম হোয়াইট হাউসের সাউথ লনে কারও বিয়ে হয়েছিল।