NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

মেসির বিশ্বকাপ জেতা ৬ জার্সি নিলামে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:০৭ এএম

মেসির বিশ্বকাপ জেতা ৬ জার্সি নিলামে

কাতার বিশ্বকাপে পরেছেন, লিওনেল মেসির এমন ছয়টি জার্সি নিলামে তোলা হচ্ছে। নিলামকারীদের আশা, নিলামে নতুন রেকর্ড গড়বে এই জার্সিগুলো।

সৌদি আরবের বিপক্ষে প্রথমার্ধে, মেক্সিকোর বিপক্ষে, নক আউট পর্বে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়ার বিপক্ষে এবং ফ্রান্সের বিপক্ষে ফাইনালে পরা মোট ছয়টি জার্সি এ নিলামে তোলা হবে আগামী মাসে। নিলামকারীদের শীর্ষ প্রতিষ্ঠান সোদবেইয়ের মতে, এই জার্সিগুলোর মূল্য ১০ মিলিয়ন ডলারের বেশি।

 
ক্রীড়াঙ্গনে এ পর্যন্ত রেকর্ড ১০.১ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের জার্সি। মেসির বিশ্বকাপ জেতা জার্সিগুলো সেই রেকর্ড ছাড়িয়ে যাবে বলেই আশা করা হচ্ছে।

 

কাতারে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার আগে ক্লাব ফুটবলে এমন কিছু নেই মেসি জেতেননি। অনেকের মতেই আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ জিতে তাঁর সর্বকালের সেরার স্বীকৃতি পেয়েছে পূর্ণতা।

 
আগামী ৩০ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত এই জার্সিগুলোর নিলাম হবে। জার্সি বিক্রির অর্থের একটা অংশ ইউনিসেফে এবং বার্সেলোনার একটি হাসপাতালের জন্য খরচ করা হবে। এএফপি