NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিএনপির সব খেলা শেষ হয়ে গেছে : শামীম ওসমান


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:৫৩ পিএম

>
বিএনপির সব খেলা শেষ হয়ে গেছে : শামীম ওসমান

‘আমরাও তো একসময় ক্ষমতায় ছিলাম। বিএনপি যখন ১৯৯১ সালে ক্ষমতায় ছিল তখন আমাদের ওপর কী নির্মম অত্যাচার না করেছিল! আমাদের লোকজনদের কিভাবে হত্যা করা হলো। আমরা কত লাশ কাঁধে নিলাম, তা সবাই জানে। বিএনপির সব খেলা শেষ হয়ে গেছে।

 
এখন তাদের সামনে আর কোনো পথ নেই।’

 

গত বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচনী মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এমপি শামীম ওসমান। তিনি আরো বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। আমার একটি অনুরোধ থাকবে, এবার প্রধানমন্ত্রীর কাছে তারেককে দেশে এনে বিচার করতে হবে।

 

 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, জেলা যুবলীগের সভাপতি শাহদাত হোসেন ভুইয়া সাজনু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া প্রমুখ।