NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

বিশ্বকাপ সমাপনীতে চমক দেখাবে ভারত


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৩৫ এএম

বিশ্বকাপ সমাপনীতে চমক দেখাবে ভারত

৫ অক্টোবর পর্দা উঠেছিল ভারত বিশ্বকাপের। আগামী ১৯ নভেম্বর ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল দিয়ে শেষ হবে এবারের আয়োজন। বিশ্বকাপের শুরুতে স্বাগতিকরা জমকালো উদ্বোধনী অনুষ্ঠান করবে বলে জানা গেলেও সেটি আলোর মুখ দেখেনি। এবার শোনা যাচ্ছে, চমক থাকবে বিশ্বকাপ সমাপনীতে।

 

 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিজের নামাঙ্কিত বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।

সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা আছে হলিউডের বিখ‌্যাত গায়িকা ডুয়া লিপার। এ ছাড়া পারফর্ম করার কথা বলিউডের গায়ক প্রীতমের।

 
সমাপ্তি অনুষ্ঠানের সেরা আকর্ষণ বলা হচ্ছে ভারতের বিমানবাহিনীর সূর্যকিরণ অ‌্যারোবেটিক টিমের এয়ার শো-কে। বিশ্বকাপ ফাইনাল শুরুর পূর্বে ১০ মিনিট পারফর্ম করবে তারা।

 

বিশ্বকাপ শুরুর আগে শোনা গিয়েছিল, ম্যাচের আগের দিন অর্থাৎ ক্যাপ্টেনস মিটের পর হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু তা হয়নি।

 
যদিও ভারত-পাকিস্তান ম্যাচের আগে একটি অনুষ্ঠান হয়েছিল। সেখানে দুই ভাগে পারফর্ম করেছিলেন ভারতের একাধিক সংগীতশিল্পী। ওই ম্যাচ শুরু হওয়ার আগে সুরের জাদুতে আহমেদাবাদকে মোহিত করেছিলেন অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন, সুখবিন্দর সিং ও সুনিধি চৌহান। 

 

ইনিংস বিরতিতে পারফর্ম করেছিলেন দর্শন রাভাল ও নেহা কক্কর। অবশ্য ওই অনুষ্ঠানটি সম্প্রচারকারী চ্যানেলে প্রচার করেনি।

 
তাই স্টেডিয়ামে থাকা দর্শকরা ছাড়া বাকি ক্রিকেটভক্তরা এই বিনোদনের পসরা উপভোগ করতে পারেনি। এবার কি সেই সুযোগ পাচ্ছেন সমর্থকরা?