NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ভুল তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি মতপ্রকাশের স্বাধীনতা নয় : ডেপুটি স্পিকার বৃষ্টিস্নাত সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে চূড়ান্ত সমঝোতা স্মারকে কী রয়েছে গাড়ি থামিয়ে শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা ‘আমার জীবনে বটগাছ হয়ে থেকো’, ওমর সানীর জন্মদিনে মৌসুমী ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, শান্তি চুক্তির নতুন আশাবাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাতিলের পথে না গিয়ে এগোতে চায় সরকার: অর্থ উপদেষ্টা অন্য দেশের সঙ্গে মিলিয়ে দেখেন : মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আমলে দখল হওয়া খাস জমি উদ্ধার করা হবে : ভূমিমন্ত্রী যুদ্ধবিরতি নয়, খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা যুক্তরাষ্ট্রের
Logo
logo

তফসিল ঘোষণার প্রতিবাদে রবি ও সোমবার হরতাল ডাকল বিএনপি


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:৫৭ এএম

তফসিল ঘোষণার প্রতিবাদে রবি ও সোমবার হরতাল ডাকল বিএনপি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আগামী রবি ও সোমবার সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে এবং একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ। এ ছাড়া রবি ও সোমবার ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে গণঅধিকার পরিষদও।

 

 

গতকাল বুধবার সন্ধ্যায় ইসির তফসিল ঘোষণার পরপরই এর প্রতিবাদে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ-সহযেগী সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ করেছে গণতন্ত্র মঞ্চ, জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টিও। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্রমঞ্চের নেতারা জানান, আজ অবরোধের পাশাপাশি দেশব্যাপী হরতাল কর্মসূচি পালন করবে তারা।

এর আগে গত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, হত্যা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা।

 

 

তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায়, ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফায় অবরোধ পালন করা হয়। বুধবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে পঞ্চম দফায় অবরোধ। শুক্রবার সকাল ৬টায় শেষ হবে এ কর্মসূচি।