NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

বাসায় ফিরেছেন তানজিন তিশা, আপাতত শঙ্কামুক্ত


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:৩৪ এএম

বাসায় ফিরেছেন তানজিন তিশা, আপাতত শঙ্কামুক্ত

সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বিকেলে তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়।  
বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ নির্মাতা প্রীতি দত্ত। 
তিনি বলেন, ‘দুপুরের দিকে তিশাসহ সবাই বাসায় ফিরেছে।

 
এখন সুস্থ আছে। খাওয়াদাওয়া করছে। আপাতত কোনো শঙ্কা নেই।’

 


এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, গতকাল বুধবার মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় তিনি ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন তিশা।

 
পরে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে।
অভিনয়শিল্পী সংঘ জানায়, গত বুধবার রাতে মধ্যরাতে বুকে ব্যথা হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া। এদিকে নির্মাতা প্রীতি দত্ত জানায়, ফুড পয়জনিংয়ের কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়।
 
 
নাম প্রকাশ না করার শর্তে ঘনিষ্ঠজনরা জানান, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে তিশার প্রেমের সম্পর্ক আছে। তবে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল। সেটার জেরেই আত্মহত্যার চেষ্টা করেন তিশা।