NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

‘জায়েদ খান এন্টারটেইনিং’, বললেন তামিম


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:৫৭ এএম

‘জায়েদ খান এন্টারটেইনিং’, বললেন তামিম

জায়েদ খান মানেই বিনোদন! সেটা অনলাইন হোক বা অফলাইন। এমন একটা স্বীকৃতি দিলেন ক্রিকেটার তামিম ইকবাল। জায়েদ খান সম্পর্কে তার ভাষ্য- এন্টারটেইনিং তিনি। বললেন, নায়কদের ‘মুভিতে অনেক কিছু করতে হয়।

 
জায়েদ খানও করেছেন। এটা ভালো।’ একটি অনলাইন শোতে এসে জায়েদ খানের প্রশংসা করলের তিনি। বিষয়টি নিয়ে আপ্লুত জায়েদ খানও।
 

 

শুক্রবার রাতে শোতে হাজির হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ এই ওপেনার। এর আগে একই শোতে এসেছিলেন অভিনেতা জায়েদ খানও। শো চলাকালীন ক্রিকেটার তামিম ইকবাল দুই উপস্থাপক রাফসান সাবাব ও আমিন হান্নানের কাছে জানতে চান, ‘আপনারা তো অনেক শো করেছেন। কোন শোটা ভালো হয়েছে?’ রাফসান অবশ্য জানান, তিনি এই শোতে আজই যোগ দিয়েছেন।

 
কিন্তু আমিন বেশ কয়েকটা করে ফেলেছে। যদিও দুই উপস্থাপক বারবার তামিমের মন রক্ষার্থে বলার চেষ্টা করছিলেন এই শোটাই সেরা। কারণ এখানে তিনি আছেন।’

 

তামিম বলছিলেন, ‘আমারটা বাদ দিয়ে বলুন। উপস্থাপকদ্বয় খানিকটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন।

 
পরে অবশ্য তামিমই বলেন, ‘কেন জায়েদ খান? জায়েদ খান ভাইয়ের? তখন উপস্থাপক বলেন, হ্যাঁ হ্যাঁ জায়েদ খান। তিনি আমাদের সঙ্গে আনন্দ করেছিলেন। আপনি শোটা দেখেছিলেন?’

 

তামিম বলেন, 'হ্যাঁ, পুরো শো দেখার সুযোগ হয়নি। তবে ক্লিপস দেখেছি, উনি তো নেচেছেন। এটা খুবই ভালো ছিল। মানুষ এ রকম শোগুলোতে আসেই বিনোদন নিতে। সেই জায়গা থেকে এটা বেশ ভালো ছিল। আর ওনার ব্যাকগ্রাউন্ড এন্টারটেইনিং। বেশ ভালো।’ আরেকজন উপস্থাপক বললেন, হ্যাঁ, ওনার জন্য ডিগবাজি তো ডাউন টু উইকেট। পরে আরো কিছু প্রশংসাসূচক বাক্য যুক্ত করেন।

বিষয়টি নিয়ে জায়েদ খান বলেন, ‘তামিম ইকবালের কাছ থেকে প্রশংসা পাওয়া আমার জন্য অনেক সম্মানের। আমি আনন্দিত। উনি আমার খুব প্রিয় একজন খেলোয়াড়।’

এর আগে এই শোতে এসে জায়েদ খান ডিগবাজি খেয়ে নেচেছিলেন। পাশাপাশি জানিয়েছিলেন, তার জন্য এক মেয়ের ব্রেক আপ হয়ে যায় ও হাতে তার নাম লেখায় আরেক মেয়ের বিয়ে ভেঙে যেতে ধরেছিল।