NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ঢাকায় ১৩ দিনে ৬৪ গাড়িতে আগুন, গ্রেপ্তার ১২


খবর   প্রকাশিত:  ১৮ জুলাই, ২০২৪, ০৭:০২ পিএম

ঢাকায় ১৩ দিনে ৬৪ গাড়িতে আগুন, গ্রেপ্তার ১২

রাজনৈতিক দলের ডাকা অবরোধ কর্মসূচিতে গত ১৩ দিনে (২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত) রাজধানীতে ৬৪টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। দুর্বৃত্তের দেওয়া আগুনে একজন বাসের সহকারী ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এসব ঘটনায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে পুলিশ।

 

 

আজ শুক্রবার সকাল ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন।

তিনি বলেন, ‘রাজনৈতিক কর্মসূচির নামে চতুর্থ দফায় অবরোধ দিয়েছে বিএনপি। এসব অবরোধ চলাকালে বিভিন্ন জায়গায় বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। নাশকতাকারীদের ধরিয়ে দেওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

 
একজনকে পুরস্কৃতও করা হয়েছে। এ তালিকায় আরো কয়েকজন রয়েছেন। তাদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।’

 

গাড়িতে অগ্নিসংযোগ করতে গিয়ে অটক ব্যক্তিদের বিষয়ে ডিএমপি কর্মকর্তা বলেন, ‘যারা ধরা পড়েছে তাদের প্রত্যেকের রাজনৈতিক পরিচয় রয়েছে।

 
যেসব দল অবরোধ ডেকেছে তারা সেসব দলের কর্মসূচি পালন করার নামে নাশকতা চালিয়েছে।’

 

রাজনৈতিক দলের উদ্দেশে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। কিন্তু কর্মসূচির নামে নাশকতা চালালে দোষীদের আইনের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, দলের পক্ষ থেকে তাদের এলাকাভিত্তিক দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়। তারা নির্বিচারে এসব এলাকায় নাশকতা চালিয়েছে।

 

 

নাশকতাকারীদের উদ্দেশে খ. মহিদ উদ্দিন বলেন, ‘পুলিশের পাশাপাশি জনগণও এখন সচেতন। তারাও নাশকতা ঠেকাতে সোচ্চার।’

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর থেকে বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির নামে যানবাহনে অগ্নিসংযোগ শুরু হয়। রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে অবরোধ ডাকে বিরোধীদলীয়রা। তাদের ডাকা অবরোধ কর্মসূচির চতুর্থ দফায় দেশব্যাপী দুই দিনের কর্মসূচি চলছে।