NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

ভূমধ্যসাগর হয়ে ইতালি যাত্রা, প্রাণে বাঁচলেন ৩০ বাংলাদেশি


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০২:০৪ এএম

ভূমধ্যসাগর হয়ে ইতালি যাত্রা, প্রাণে বাঁচলেন ৩০ বাংলাদেশি

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে ৩০ বাংলাদেশিকে উদ্ধার করেছে ফরাসি দাতব্য সংস্থা এমএসএফ-এর উদ্ধারকারী জাহাজ জিও ব্যারেন্টস। ডক্টর উইদাউট বর্ডারসের উদ্ধারকারী জাহাজের নাবিকরা এই তথ্য নিশ্চিত করেছেন। ইনফোমাইগ্রেন্টস এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার রাত ৮টার দিকে লিবিয়া উপকূলের আন্তর্জাতিক জলসীমায় একটি মোটরচালিত নৌকায় ঝুঁকিতে থাকা ওই বাংলাদেশিদের উদ্ধার করা হয়।

উদ্ধারের পর রুবেল গাজী নামে এক বাংলাদেশি বলেন, এক মাস আগে তিনি বাংলাদেশ থেকে বিমানে বাহরাইন ও ইস্তাম্বুল হয়ে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে পৌঁছান। একটি কোম্পানিতে কাজের ভিসায় লিবিয়ায় এসেছিলেন। তিনি জানন, সমুদ্র যাত্রার আগে দালালের ‘গেইম ঘরে’ তিন থেকে চার দিন খাবার, পানি ও গোসল নিয়ে অনেক কষ্ট পেয়েছেন।

রুবেল বলেন, লিবিয়া উপকূল থেকে সন্ধ্যা ছয়টার দিকে যাত্রার পর রাত ৯টার দিকে এমএসএফ তাদের উদ্ধার করে। এর আগে কোনো প্রস্তুতি ছাড়াই দালালরা দ্রুত নৌকায় তুলে তাদেরকে ইতালির বারি শহরে উপকূলের দিকে নিয়ে যাচ্ছিলো।

মূলত সেন্ট্রাল ভূমধ্যসাগরই পৃথিবীর সবচেয়ে বড় সলিল সমাধি। তাই বলাই যায়, উদ্ধার হওয়া ওই ৩০ বাংলাদেশি আকস্মিকভাবে প্রাণে রক্ষা পেলেন।