NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

অভিবাসীদের জন্য আশ্রয়কেন্দ্র তৈরি করবে ইতালি


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১১:১৯ এএম

অভিবাসীদের জন্য আশ্রয়কেন্দ্র তৈরি করবে ইতালি

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, হাজার হাজার অবৈধ অভিবাসীকে আশ্রয় দিতে তাঁর দেশ আলবেনিয়ায় দুটি কেন্দ্র নির্মাণ করবে। রোমে আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামার সঙ্গে সোমবার এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা ঘোষণা করেন মেলোনি।

ইতালির প্রধানমন্ত্রী বলেন, আলবেনিয়ায় আশ্রয়কেন্দ্রের পরিকল্পনাটি ইতালীয় নৌযানগুলোর সাগরে উদ্ধার করা অভিবাসীদের জন্য প্রযোজ্য হবে। যারা স্বাভাবিকভাবে ইতালির উপকূলে পৌঁছবে তাদের জন্য নয়।

 
কেন্দ্রগুলো আগামী বসন্তে খোলা হবে। এগুলো বছরে ৩৬ হাজার অভিবাসনপ্রার্থীর বিষয় প্রক্রিয়া করতে পারবে।

 

বিপজ্জনকভাবে সাগর পাড়ি দিয়ে আসা হাজারো অভিবাসনপ্রার্থীর ঢল ইতালির ওপর চাপ সৃষ্টি করেছে। ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ক্ষমতায় আসার পর থেকে এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার কথা বলছেন।

 
জর্জিয়া মেলোনি বলেন, ইতালি কর্তৃপক্ষ আশ্রয়ের আবেদন পরীক্ষা করার সময় অভিবাসীরা আলবেনিয়ার কেন্দ্রগুলোতেই থাকবেন। তবে এ পরিকল্পনা অন্তঃসত্ত্বা নারী, শিশু এবং বিপন্ন ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে না। আলবেনিয়া দক্ষিণ ইউরোপের একটি ছোট দেশ, যার জনসংখ্যা ২৭ লাখ। ইতালির সঙ্গে এর স্থল সীমানা নেই।
 

 

সূত্র : বিবিসি