NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

গাজা যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১০ হাজার ছাড়াল


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:১৯ এএম

গাজা যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১০ হাজার ছাড়াল

অবরুদ্ধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আল-কুদরা বলেন, ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধে এখন পর্যন্ত ১০ হাজার ২২ জনকে হত্যা করেছে। আহত হয়েছে ২৫ হাজারেরও বেশি মানুষ।

 
নিহতদের মধ্যে চার হাজার ১০৪ শিশু এবং দুই হাজার ৬৪১ জন নারী রয়েছে বলেও আল-কুদরা জানান।

 

মুখপাত্র বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ধ্বংসস্তূপের নিচে প্রায় এক হাজার ৩০০ শিশুসহ প্রায় দুই হাজার ৩৫০ জন নিখোঁজ হওয়ার খবর পেয়েছে।

এ ছাড়া গত কয়েক ঘণ্টায় ইসরায়েলি যুদ্ধবিমান গাজা শহর সংলগ্ন তিনটি হাসপাতালকে লক্ষ্যবস্তু করেছে, যার মধ্যে একটি চক্ষু হাসপাতাল, একটি মানসিক হাসপাতাল এবং আল-রান্টিসি শিশু হাসপাতাল রয়েছে। এতে আট ফিলিস্তিনি নিহত এবং ১২৫ জন আহত হয়েছে বলে মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন।

 

 

৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর ইসরায়েল গাজা উপত্যকায় বিমান ও স্থল হামলা শুরু করেছে। বিপুলসংখ্যক হতাহত এবং ব্যাপক বাস্তুচ্যুতির পাশাপাশি ইসরায়েলি অবরোধের কারণে গাজার ২৩ লাখ বাসিন্দার জন্য মৌলিক সরবরাহ কমে চলছে।

সূত্র : আনাদোলু এজেন্সি