NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

গোল্ডেন ভিসার পথ আরও সহজ করলো আমিরাত, কপাল খুলছে বাংলাদেশিদের


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ১২:২১ এএম

>
গোল্ডেন ভিসার পথ আরও সহজ করলো আমিরাত, কপাল খুলছে বাংলাদেশিদের

দক্ষ পেশাদারদের গোল্ডেন ভিসা দিতে বেতনের পরিমাণ কমানোর পর আমিরাতে দীর্ঘমেয়াদি বসবাসের চাহিদা আকাশচুম্বী হয়েছে। মধ্যপ্রাচ্যের সম্পদশালী দেশ সংযুক্ত আরব আমিরাত ২০১৯ সালে বিদেশি নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদি ভিসা চালু করে, এর আওতায় পাঁচ ও ১০ বছর মেয়াদে ভিসা দেয়া হচ্ছে। সম্প্রতি বাংলাদেশের বেশ কিছু ব্যক্তির এ ধরণের ভিসা পাওয়ার গণমাধ্যমে খবর উঠে এসেছে।

দুবাইয়ের অ্যারাবিয়ান বিজনেস সেন্টারের তথ্য অনুযায়ী, অক্টোবরে স্কিমটি চালু হওয়ার পর থেকে প্রতিদিন গড়ে প্রায় ৩০ থেকে ৪০টি গোল্ডেন ভিসা দেয়া হচ্ছে। এ বিষয়ে আমের অপারেশন ম্যানেজার ফিরোসেখান জানান, চলতি বছরে ১২ হাজারেরও বেশি গোল্ডেন ভিসা ইস্যু করা হয়েছে।

তিনি আরও জানান, কর্মচারীদের গোল্ডেন ভিসার আবেদন করতে আগে মাসিক বেতন প্রয়োজন ছিল ৫০ হাজার দিরহাম। যা বর্তমানে কমিয়ে করা হয়েছে ৩০ হাজার দিরহাম। এই প্রকল্পের মধ্যে চিকিৎসা, বিজ্ঞান ও প্রকৌশল, তথ্য প্রযুক্তি, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরি রয়েছে।

দুবাইয়ের নেতা শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ২০১৯ সালে গোল্ডেন কার্ড ভিসা পদ্ধতি চালু করেছিলেন। এরপর ২০১৯ এবং ২০২২ সালের মধ্যে দুবাইতে ১ লাখ ৫১ হাজার ৬০০ টিরও বেশি গোল্ডেন ভিসা ইস্যু করা হয়েছিল৷ তবে পরিবর্তিত নতুন নিয়মের ফলে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।