NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রোনালদোর জন্য চেলসির দরজা খোলা, কী বললেন কোচ?


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৪, ০৭:০২ এএম

>
রোনালদোর জন্য চেলসির দরজা খোলা, কী বললেন কোচ?

ট্রান্সফার মার্কেটে তাকে ঘিরে আলোচনা তুঙ্গে! সেটাই তো স্বাভাবিক, তিনি যে সর্বকালের সেরা ফুটবলারদের একজন। বয়স ৩৭ পেরিয়ে গেলে কী হবে ম্যাজিক ফুরিয়ে যায়নি। সেই ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে কোন ক্লাবে যাবেন?

এই প্রশ্নের মুখে দাঁড়িয়ে জল্পনার কমতি নেই! উত্তরটাও আপাতত জানা নেই ট্রান্সফার মার্কেট বিশ্লেষকদেরও। কেউ তো বলছেন তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাবে নাম লেখাতে পারেন। যে এই লড়াইয়ে চেলসি এগিয়ে রয়েছে। স্ট্যামফোর্ড ব্রিজ এই মহাতারকাকে বরণ করে নিতে প্রস্তুত।

তাহলে কী রোনালদো সত্যিই যাচ্ছেন চেলসিতে? ফরোয়ার্ড রোমেলু লুকাকুকে হারিয়ে চাপেই আছে দলটি। এমন সময়ে রোনালদোকে পেলে দল যথেষ্ট শক্তিশালী হয়ে যাবে বলাই যায়! তবে রোনালদো কী ভাবছেন? চেলসি কী ভাবছে? চেলসি হেড কোচ টমাস টুখেল রহস্য ছড়িয়ে দিলেন। প্রশ্ন ছিল তার কাছে ‘ক্রিশ্চিয়ানো রোনালদো কি যোগ দিচ্ছেন চেলসিতে?’ জবাবে টুখেলের ছোট্ট উত্তর ‘আমি আপনাকে এটি বলব না।’ মানে রহস্য রাখলেন তিনি!

ইংলিশ গণমাধ্যম জানাচ্ছে, চেলসির নতুন কর্ণধার বোয়েহলি ও কোচ টমাস টুখেল মিলে রোনালদোকে নিতে চাইছেন। ১৫ মিলিয়ন পাউন্ডের এক প্রাথমিক বিড দেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন তারা। ম্যানচেস্টার ইউনাইটেড ঠিক দাম পেলেই হয়তো ছাড়বে রোনালদোকে।

এদিকে ক্লাব ছাড়ার ইচ্ছের কথা ইউনাইটেডকে জানানোর পর আর ওল্ড ট্রাফোর্ড মুখো হননি রোনালদো। ব্যক্তিগত কারণে এখন ছুটিতে রয়েছেন তিনি, যার ফলে প্রাক-মৌসুমে এই কিংবদন্তিকে পাচ্ছে না ম্যানইউ।