NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

৯৪ বছরে ১০০ মিটারে সোনা জিতলেন এই নারী


খবর   প্রকাশিত:  ২২ জানুয়ারী, ২০২৫, ০৮:৪৫ এএম

>
৯৪ বছরে ১০০ মিটারে সোনা জিতলেন এই নারী

সোনার পদক জিতে ৯৪ বছর বয়সে তাক লাগিয়ে দিয়েছেন ভগবানি দেবী। ১০০ মিটার দৌড়ে এমন অর্জন ভারতীয় এ নারীর। ফলে এখন বিশ্বের দ্রুততমা প্রবীণা তিনিই।

মাত্র ২৪.৭৪ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে সোনা জয় করেছেন তিনি। ৯৪ বছরের ভগবানি যে গতিতে দৌড় শেষ করেছেন, তাতে অবাক হয়েছেন অনেকেই। বিশ্ব মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ট্র্যাক ইভেন্টের পাশাপাশি ফিল্ড ইভেন্টেও সাফল্য পেয়েছেন তিনি। ব্রোঞ্জ পদক জিতেছেন শটপাটে।

তার সাফল্যে উচ্ছ্বসিত ভারতের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়ও। দেশটির যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে টুইটে লেখা হয়েছে, ৯৪ বছরের ভগবানি দেবী আরও একবার প্রমাণ করলেন বয়স কোনো বাধা নয়। বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন ১০০ মিটার দৌড়ে। সময় নিয়েছেন ২৪.৭৪ সেকেন্ড। এছাড়াও শটপাটে জিতেছেন ব্রোঞ্জ পদক।

ফিনল্যান্ডের ট্যাম্পারে ২৯ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর বসে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে প্রতিযোগীর বয়স হতে হয় কমপক্ষে ৩৫ বছর। সেখানে ৯৪ বছরের ভগবানির ১০০ মিটার দৌড়ে সোনা জয় বিশেষ কৃতিত্ব বলেই মনে করা হচ্ছে।