NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মালয়েশিয়ায় নিহত তিন বাংলাদেশির পরিচয় মিলেছে


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৬:৫৪ পিএম

মালয়েশিয়ায় নিহত তিন বাংলাদেশির পরিচয় মিলেছে

মালয়েশিয়ায় মাটিতে চাপা পড়ে নিহত তিন বাংলাদেশি শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। শুক্রবার কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন তাদের পরিচয় শনাক্ত করে।

এই তিন বাংলাদেশি হলেন শরীয়তপুর জেলার পালং থানার জাহিদুল খান (২০), পাবনার ভাঙাগুড়া উপজেলার মনিরুল ইসলাম (৩১), শরীয়তপুরের জাজিরা থানার মো. সাজ্জাদ হোসাইন (২০)।

 

নিহত মো. সাজ্জাদ হোসাইনের মেজো ভাই মো. শাকিল জানান, নিহতরা ভাগ্য বদলে চলতি বছর মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। তারা মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের মাচাংয়ের কাম্পুং মাকা এলাকার পুলাই চন্দংয়ে কাম্পুং জোহ থেকে কাম্পুং কুয়ালা পর্যন্ত সড়ক নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আনিস আসিকিন আরিফিন জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি নির্মাণস্থলে হঠাৎ শ্রমিকদের চিৎকার শুনতে পান। এসময় বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বাংলাদেশিদের উদ্ধারের জন্য চিৎকার করছিলেন। এক পর্যায়ে দুপুর ২টার দিকে বুলডোজারের সাহায্যে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে।

 

মাচাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের প্রধান সহকারী আহমদ আলফারা মোহাম্মদ জিন জানান, অগ্নিনির্বাপক কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করেন।

বৃহস্পতিবার বিকেল ৪টায় মরদেহ ময়নাতদন্তের জন্য মাচাং হাসপাতালে পাঠানো হয়। এরপর মরদেহগুলো হস্তান্তর করা হয় পুলিশের কাছে।

নিহতদের বিষয়ে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করা হলে প্রথম সচিব সুমন চন্দ্র দাস জানান, অফিসিয়ালি সব প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে।