NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

অবরোধের তিন দিনে ৩১ যানবাহনে আগুন


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ০৯:৩৮ পিএম

অবরোধের তিন দিনে ৩১ যানবাহনে আগুন

বিএনপির ডাকা তিন দিনের সর্বাত্মক অবরোধ চলাকালে সারা দেশে ৩১টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে বাস রয়েছে ১৮টি। এ ছাড়া ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে ৮২টি যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

 

 

ফায়ার সার্ভিসের তথ্য মতে, সর্বশেষ ১৮ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে আটটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব যানবাহনে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত মঙ্গলবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন দিনে সারা দেশে স্থাপনাসহ বিভিন্ন যানবহনে আগুন দেয় অবরোধ সমর্থনকারীরা। এর মধ্যে ১৮টি বাস, চারটি কাভার্ড ভ্যান, পাঁচটি ট্রাক, একটি প্রাইভেট কার, তিনটি মোটরসাইকেল, দুটি বাণিজ্যিক পণ্যের শোরুম ও একটি পুলিশ বক্স রয়েছে।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনের চেয়ে রাতে আগুন দেওয়ার ঘটনা বেশি। গত তিন দিনের অবরোধে ৩৪টি স্থাপনা ও যানবাহনে আগুনের মধ্যে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত ১৯টি ঘটনা ঘটে। বাকি ১৫টি দিনের অন্যান্য সময়ে হয়েছে। দিনের ১৫টি অগ্নিকাণ্ডের মধ্যে সকাল ৬টা থেকে বেলা ১১টার মধ্যে ৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।