NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

গাজায় নিহতের সংখ্যা ৮৮০০ ছুঁই ছুঁই, ধ্বংসস্তূপের নিচে ২ হাজার


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ০২:২০ এএম

গাজায় নিহতের সংখ্যা ৮৮০০ ছুঁই ছুঁই, ধ্বংসস্তূপের নিচে ২ হাজার

অবরুদ্ধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে আট হাজার ৭৯৬ হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা গাজা শহরে এক সংবাদ সম্মেলনে বলেন, নিহতদের মধ্যে তিন হাজার ৬৪৮ শিশু এবং দুই হাজার ২৯০ নারী। এ ছাড়া আহত হয়েছে ২২ হাজার ২১৯ জন।

আল-কুদরা জানান, গাজার ধ্বংসস্তূপের নিচে এখনো দুই হাজার ৩০ জন আটকা পড়ে আছে।

 

 

ইসরায়েলি হামলায় ১৩২ জন চিকিৎসক নিহত এবং ২৫টি অ্যাম্বুল্যান্স ধ্বংস হয়েছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।

মুখপাত্রের মতে, ইসরায়েলি বাহিনী ৭ অক্টোবর থেকে গাজায় ৫৮টি স্বাস্থ্যসেবাকেন্দ্র লক্ষ্যবস্তু করেছে। তিনি বলেন, ‘ইসরায়েলি হামলা ও জ্বালানির ঘাটতির কারণে প্রায় ৫৮টি হাসপাতাল এবং ৩২টি প্রাথমিক চিকিৎসাকেন্দ্রকে পরিষেবা থেকে বাদ দেওয়া হয়েছে।’

গত সপ্তাহান্ত থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় বিমান ও স্থল হামলাকে জোরদার করেছে।

 
৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার পর থেকে তেল আবিব অঞ্চলটিতে নিরলস বিমান হামলা চালাচ্ছে। হামাসের হামলায় প্রায় দেড় হাজার ইসরায়েলি নিহত হয়েছে।