NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

২০২১ সালে ইউরোপে প্রবেশ করেছে প্রায় ৭ লাখ অভিবাসন প্রত্যাশী


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:২৯ এএম

>
২০২১ সালে ইউরোপে প্রবেশ করেছে প্রায় ৭ লাখ অভিবাসন প্রত্যাশী

২০২১ সালে অবৈধভাবে ইউরোপে প্রবেশ করেছে ৬ লাখ ৮১ হাজার ২০০ জন অভিবাসন প্রত্যাশী। আগের বছর ২০২০ সালের চেয়ে এই সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৭০০ জন বেশি।

শতকরা হিসেবে বলা যায়, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে ইউরোপে বিনা অনুমতিতে প্রবেশ করা অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা বেড়েছে ২২ শতাংশ।

এই মহাদেশের ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাট বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, অনুপ্রবেশকারী এই অভিবাসন প্রত্যাশীদের অধিকাংশই সিরিয়া, আলজেরিয়া এবং আফগানিস্তানের নাগরিক। এই অনুপ্রবেশকারীদের ৮৭ শতাংশই পুরুষ এবং তাদের অর্ধেকেরও বেশির বয়স ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে।

গত বছর অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা সবচেয়ে বেড়েছে ফ্রান্সে। ইউরোস্ট্যাটের বিবৃতি অনুযায়ী, ২০২১ সালে ফ্রান্সে অবৈধভাবে প্রবেশ করেছে ২ লাখ ১৫ হাজার ২০০ জন অভিবাসন প্রত্যাশী। শতকরা হিসেবে ২০২০ সালের তুলনায় গত বছর ফ্রান্সে অবৈধ অভিবাসীর সংখ্যা বেড়েছে ১০৭ শতাংশ।

এ তালিকায় ফ্রান্সের পরই যুগ্মভাবে অবস্থান করছে জার্মানি ও হাঙ্গেরি। এ দুটি দেশে ২০২০ সালের তুলনায় ২০২১ সালে অবৈধ অভিবাসীদের সংখ্যা বেড়েছে প্রায় ৭০ শতাংশ।

তবে এই অবৈধ অভিবাসীদের একাংশকে বসবাসের অনুমতি দিলেও বেশিরভাগকেই নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ইউরোস্ট্যাটের বিবৃতিতে।

এক্ষেত্রেও এগিয়ে আছে ফ্রান্স। ইউরোস্ট্যাটের বিবৃতিতে বলা হয়েছে, ২০২১ সালে যত অবৈধ অভিবাসী প্রবেশ করেছে দেশটিতে, তাদের ৩৭ শতাংশকেই নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার।