NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:১৪ এএম

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কুয়েতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সালাউদ্দিন (৩৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত সালাউদ্দিন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার খেওলাকান্দী গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

সোমবার (৩০ অক্টোবর) আনুমানিক রাত ৮টায় কুয়েতের ওয়াফরা এলাকায় ৫০০ নম্বর রোডে সাইকেল চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সালাউদ্দিনের মামা কুয়েতপ্রবাসী নূরুল আমিন বলেন, সালাউদ্দিন দেওয়ানি মজলিসে কাজ করতেন। ঘটনার দিন সাইকেল চালানো অবস্থায় পেছন থেকে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ৯ বছর আগে কুয়েতে আসে আমার ভাগিনা। দেশে তার দুই কন্যা সন্তান রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে।