NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

যোগাযোগ নির্বিঘ্ন রাখতে মাঠে ৬৬ হাজার আনসার-ভিডিপি


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ১১:৩৩ এএম

যোগাযোগ নির্বিঘ্ন রাখতে মাঠে ৬৬ হাজার আনসার-ভিডিপি

সারা দেশের সড়ক ও রেলপথে যোগাযোগ স্বাভাবিক রাখতে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ লক্ষ্যে মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে সারা দেশে সব মিলিয়ে ৬৬ হাজার ৮১৭ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন।

আগামী ২ নভেম্বর পর্যন্ত মোট তিন দিনের জন্য রেলস্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে তারা মোতায়েন থাকবে। গতকাল মঙ্গলবার রাতে বাহিনীটির সদর দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

 

আরো জানা গেছে, সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সঙ্গে টহলের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২ হাজার ২৮০ জন ব্যাটালিয়ন আনসার মোতায়েন আছে। তারা মোট ২৫০টি দলে বিভক্ত হয়ে ঝুঁকিপূর্ণ স্থানসমূহে দায়িত্ব পালন করছে।

এদিকে সাধারণ আনসার ও ভিডিপি সদস্যরা রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও লঞ্চঘাটসহ সড়ক ও রেলপথে চলাচল নির্বিঘ্ন রাখতে দায়িত্ব পালন করে। সারা দেশে ১৪৭৬টি পয়েন্টে মোট ১০ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়।

 

 

এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি ৫ হাজার ২৯৬টি প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত ৫৪ হাজার ৫৩৭ জন অঙ্গীভূত আনসারদের ছিল বিশেষ তৎপরতা। তারা নিজেদের দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও আশেপাশের এলাকায় ছিল সতর্ক অবস্থানে। ফলে সব মিলিয়ে ৬৬ হাজার ৮১৭ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন।