NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

জল্পনার অবসান, আসছে ‘কৃষ ৪’


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:৫৮ এএম

জল্পনার অবসান, আসছে ‘কৃষ ৪’

দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে আসতে চলেছে হৃতিকের সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ’-এর চতুর্থ সিনেমা। হৃতিক রোশন তাঁর হিট সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ’-এর চতুর্থ কিস্তির চিত্রনাট্য চূড়ান্ত করেছেন। আগামী বছরের প্রথমার্ধে সিনেমাটির শুটিং শুরু করবেন তিনি।

একটি অভ্যন্তরীণ সূত্রের মতে, সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রাকেশ রোশন।

 
হৃতিক এটি বেশ গভীরভাবে পর্যবেক্ষণ ও যাচাই করে অবশেষে চূড়ান্ত করেছেন। সেই সূত্র জানিয়েছে, হৃতিক কৃষের চতুর্থ অংশের চিত্রনাট্য নিয়ে বেশ সচেতন ছিলেন। তিনি এর গল্প সম্পর্কে নিশ্চিত হতে চেয়েছিলেন। কারণ দীর্ঘ সময় পর গল্পটি পুনরুদ্ধার করা হয়েছে এবং হৃতিক এই গল্প নির্বাচনে ভুল করতে চান না।
 
সে জন্য তিনি স্ক্রিপ্টের মধ্যে বেশ কিছু পরিবর্তন এনেছেন।

 

সেই অভ্যন্তরীণ সূত্র আরো জানিয়েছে, ‘হৃতিক আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চে সিনেমাটির শুটিং শুরু করতে প্রস্তুত। যেহেতু টাইম ফ্রেম সেট করা হয়েছে, হৃতিক প্রস্তুতি নিচ্ছেন। তিনি ফাইটারের শুটিং প্রায় গুটিয়ে ফেলেছেন এবং সম্পূর্ণভাবে কৃষ ৪-এ মনোনিবেশ করেছেন।

 
তিনি এই ভূমিকার জন্য নিজের ফিটনেস পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন, যা সামাজিক মাধ্যমেও অনুরাগীরা দেখতে পাচ্ছেন।’

 

1

সিনেমাটির শুটিং লোকেশন সম্পর্কে সেই সূত্র জানায়, ‘নির্মাতারা আন্তর্জাতিক শুটিংয়ের জন্য স্কাউট করছেন। তারা অনেক জায়গা নির্ধারণ করে রেখেছে, তবে কোথায় সুবিধা পাবে তার ওপর ভিত্তি করে অবস্থান নির্ধারণ করবে। কিছু গুরুত্বপূর্ণ সিকুয়েন্সের জন্য সিঙ্গাপুরেও যেতে পারে।’

২০০৩ সালে রাকেশ রোশনের পরিচালনায় ‘কোই মিল গ্যায়া’ দিয়ে এই ফ্র্যাঞ্চাইজি শুরু হয়।

 
এরপর ২০০৬ সালে আসে কৃষ। সিনেমাটি দর্শকপ্রিয়তা পায়। এরপর ২০১৩ সালে আসে ‘কৃষ ৩’। সেটিও সুপারহিট তকমা পায় বক্স অফিসে। তার পর থেকেই ভক্তরা অপেক্ষায় রয়েছেন কৃষ-এর চতুর্থ কিস্তির জন্য।