NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

আমরা বাংলাদেশকে অনেক সম্মান করি : পাকিস্তান কোচ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:০৪ এএম

আমরা বাংলাদেশকে অনেক সম্মান করি : পাকিস্তান কোচ

বিশ্বকাপে ভালো অবস্থায় নেই বাংলাদেশ-পাকিস্তান দুই দলই। ছয়টি করে ম্যাচ খেলে পাকিস্তান জিতেছে দুটি, বাংলাদেশ একটি। আগামীকাল কলকাতায় মুখোমুখি লড়াইয়ে নামবে তারা। শেষ চারে যেতে এই ২ পয়েন্ট গুরুত্বপূর্ণ পাকিস্তানের।

 
বাংলাদেশের কাগজ-কলমে যেটুকু সম্ভাবনা আছে, এই ম্যাচ হারলে সেটিও উবে আছে।

 

এক জয় বেশি নিয়ে পয়েন্ট টেবিলে ২ ধাপ এগিয়ে থাকলেও বাংলাদেশকে সম্মান দিচ্ছেন পাকিস্তানের প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন।

আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ব্র্যাডবার্ন বলেন, ‘বাংলাদেশ সম্পর্কে আমরা ভালোভাবে জানি। এশিয়া কাপে তাদের বিরুদ্ধে খেলেছি।

 
অতীতেও অনেক খেলেছি। ভেন্যুটা আমাদের জন্য নতুন, তবে আমরা প্রচুর হোমওয়ার্ক করেছি, যাতে পরের ম্যাচগুলোতে নিজেদের সেরাটা দিতে পারি।’

 

বাংলাদেশের বিপক্ষে জিতলে হলে নিজেদের ভালো ক্রিকেট খেলতে হবে বলে জানিয়েছেন ব্র্যাডবার্ন। তবে সেটিই ঠিকঠাক পারছে না তারা।

 
ব্যাটারদের ব্যর্থতা বেশি ভোগচ্ছে তাদের। তাই বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ দেখছেন তিনি।

 

ব্র্যাডবার্ন বলছিলেন, ‘টুর্নামেন্টের প্রতিটি দলই মানসম্পন্ন। আমরা জানি, ভালো খেলেই জিততে হবে। ভালো খেললে যেকোনো দলকে হারাতে পারব।

 
আমরা বাংলাদেশকে অনেক সম্মান করি। তাদের অনেক কোয়ালিটি ক্রিকেটার আছে। আমরা বাংলাদেশের মুখোমুখি হতে ভালোভাবে প্রস্তুত।’