NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের প্রতিবাদ সভা


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১১:১২ পিএম

ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের প্রতিবাদ সভা

ঢাকায় বিএনপি-জামায়াতের নৈরাজ্য এবং হত্যাযজ্ঞের প্রতিবাদে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের উদ্যোগে রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুজীব উদ্দীন।

সভায় প্রধান আলোচক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান বলেন, বাংলাদেশ যখন বিশ্বের কাছে রোল মডেল। দেশ যখন উন্নয়নের সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, সে সময় আন্দোলনের নামে এরকম নাশকতামূলক কাজ কারো কাছে গ্রহণযোগ্য নয়। এ অবস্থা রুখে দিতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় আরও অংশগ্রহণ করেন স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি মিনু রহমান, নাফিজ  জুয়েল, এম রহমান জহির, লিটন খান, রানা খান, ওসমান চৌধুরী অপু, শেখ বাবুল, সদস্য বুলবুল চৌধুরী, ইঞ্জিনিয়ার একরামুল ইসলাম ভুইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদুর রহমান, ইফতেখার হোসেন রিংকু, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাবু, শিক্ষা ও মানব সম্পাদক মোহাম্মদ মোজ্জামেল হক, মিম খান, স্টেট মহিলা আওয়ামী লীগের সভাপতি জেমী খান, মহিলা যুবলীগের সভাপতি চেমন উদ্দীন, সাধারণ সম্পাদক এরিনা খান, সদস্য  মোহাম্মদ আলী, নুর খান খোকন প্রমুখ।

 

সংগঠনের সভাপতি নান্নু আহমেদ তার সমাপনী বক্তব্যে বলেন, বিএনপি-জামায়াত জোটের যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে প্রবাসের সকলকে সরব থাকতে হবে।