NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বন্দুকধারীর গুলিতে যুক্তরাষ্ট্রে ২২ জন নিহত


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৪:১০ এএম

বন্দুকধারীর গুলিতে যুক্তরাষ্ট্রে ২২ জন নিহত

যুক্তরাষ্ট্রের লুইস্টন শহরে গতকাল বুধবার রাতে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। লুইস্টন পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ এ খবর জানিয়েছেন। একাধিক স্থানে এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ২২ জন নিহত এবং ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন।

স্থানীয় পুলিশ রবার্ট কার্ড (৪০) নামে সন্দেহভাজন এক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে।

 
ছবিতে ওই ব্যক্তির হাতে একটি রাইফেল দেখা যাচ্ছে। তাঁকে পুলিশ সশস্ত্র এবং বিপজ্জনক ব্যক্তি হিসেবে অভিহিত করেছে।

 

একটি বার, রেস্তোরাঁ, ওয়ালমার্টের বিক্রয় ও ব্যাবসায়িক কেন্দ্রে এ হামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এক বিবৃতিতে মেইন অঙ্গরাজ্যের পুলিশ এক্স (সাবেক টুইটার)-এ জানিয়েছে, ‘লুইস্টনে একজন সক্রিয় শ্যুটার আছে।

 
আমরা মানুষদের নিজ জায়গায় আশ্রয় নিতে বলেছি। অনুগ্রহ করে দরজা বন্ধ করে আপনারা বাড়ির ভেতরে থাকুন।’ কেন্দ্রীয় মেডিক্যাল সেন্টার বলেছে, এটি একটি গণহত্যা। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 

 

শহরের দুটি স্থানে যে ব্যক্তি গুলি চালিয়েছে তাকে খুঁজছে পুলিশ। হামলাকারী পলাতক। তাকে আটক করতে না পারায় ফের হামলার আশঙ্কা করছে পুলিশ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এ ঘটনা জানানো হয়েছে।