NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

হামাসের উপপ্রধানের সঙ্গে হিজবুল্লাহ প্রধানের বৈঠক


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:১৬ এএম

হামাসের উপপ্রধানের সঙ্গে হিজবুল্লাহ প্রধানের বৈঠক

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন। ইসরায়েলের সঙ্গে গাজার যুদ্ধে ‘প্রকৃত বিজয়’ অর্জনের বিষয়ে আলোচনা করেছেন তারা। লেবানিজ সামরিক গোষ্ঠীটি আজ বুধবার এ তথ্য জানিয়েছে।

নাসরুল্লাহ কখন বা কোথায় হামাসের উপপ্রধান সালেহ আল-আরৌরি ও ইসলামিক জিহাদ নেতা জিয়াদ নাখালেহ বিয়ংয়ের সঙ্গে বৈঠক করেছেন তা হিজবুল্লাহর বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

 
তবে লেবাননের একটি গোপন স্থানে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে তারা জানিয়েছে।

 

হিজবুল্লাহ ও সহযোগী ফিলিস্তিনি দলগুলো লেবানন-ইসরায়েল সীমান্তজুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে প্রতিদিন সংঘর্ষে জড়ানোর সময় এ বৈঠকের খবর এলো। গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে একটি নতুন ফ্রন্টের আশঙ্কা তৈরি হয়েছে।

ফিলিস্তিনি, লেবানিজ, সিরিয়ান ও ইসরায়েলের বিরোধিতাকারী অন্যান্য ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী মূলত ‘প্রতিরোধের অক্ষের’ অংশ।

 
 

 

বিবৃতিতে বলা হয়েছে, গাজা ও ফিলিস্তিনে ইসরায়েলের ‘নৃশংস আগ্রাসন’ বন্ধ করতে এবং এই সংকটময় পর্যায়ে প্রকৃত বিজয় অর্জনের জন্য প্রতিরোধের অক্ষের কী করা উচিত তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পাশাপাশি তারা গাজা উপত্যকার সাম্প্রতিক ঘটনাবলি নিয়েও আলোচনা করেছেন।

৭ অক্টোবর হামাস ইসরায়েলে নজিরবিহীন হামলা চালালে এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়। এর পর থেকে ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে।

 
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের ভূখণ্ডে বোমাবর্ষণে পাঁচ হাজার ৭৯১ জন নিহত হয়েছে।

 

এ ছাড়া লেবানন-ইসরায়েল সীমান্তে আন্তঃসীমান্ত সংঘর্ষের বিষয়েও নেতারা আলোচনা করেছেন। লেবাননে সাম্প্রতিক উত্তেজনায় এখন পর্যন্ত অন্তত ৫২ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই হিজবুল্লাহর যোদ্ধা। তবে রয়টার্সের সাংবাদিক ইসাম আবদুল্লাহসহ চারজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। ইসরায়েলে এক বেসামরিক নাগরিকসহ চারজন নিহত হয়েছে।