NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

হঠাৎ কেন দেশে সাকিব


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ১১:৩৫ এএম

হঠাৎ কেন দেশে সাকিব

নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচ সামনে রেখে মুম্বাই থেকে বাংলাদেশ দল এখন আছে কলকাতায়। তবে দলের সঙ্গে নেই অধিনায়ক সাকিব আল হাসান। দেশে ফিরেছেন তিনি। একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, দেশে ফিরে মিরপুরের ইনডোরে অনুশীলন করেছেন সাকিব।

 

 

বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করেছেন সাকিব। এ ব্যাপারে জানতে নাজমুল আবেদীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে হলে তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে।

এবার বিশ্বকাপে দল হিসেবে বাংলাদেশ দলের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী। অধিনায়ক সাকিবও ভালো ছন্দে নেই।

 
চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি। বাকি চার ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৫৬ রান। সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে।

 

বল হাতে চার ম্যাচে ৬ উইকেট নিয়েছেন সাকিব।