NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ঘন কুয়াশায় যুক্তরাষ্ট্রে দেড় শ গাড়ির সংঘর্ষ, নিহত ৭


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০৭:১৭ এএম

ঘন কুয়াশায় যুক্তরাষ্ট্রে দেড় শ গাড়ির সংঘর্ষ, নিহত ৭

যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের শহর নিউ অরলিন্সের একটি মহাসড়কে ‘সুপারফগ’-এর কারণে ১৫৮টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। ঘটনাটি গতকাল সোমবার সকালের।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, স্যাঁতসেঁতে জৈব উপাদান যেমন গাছপালা থেকে নির্গত ধোঁয়া বাতাসের আর্দ্রতার সঙ্গে মিশে ঘন কুয়াশা বা সুপার ফগের সৃষ্টি হয়।

 
তখন দৃশ্যমানতা ১০ ফুটের চেয়েও কম হয়। এ সময় গাড়ি চালালে ‍দুর্ঘটনার আশঙ্কা থাকে। নিউ অরলিন্সের মহাসড়কে এমনটাই ঘটেছে। একের পর এক গাড়ি একটি অপরটির সঙ্গে ধাক্কা খেয়েছে।
 

 

দেশটির পুলিশ দুর্ঘটনার কিছু ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, মহাসড়কে একটি সেতুর উভয় লেনে গাড়ির জট লেগে আছে। গাড়িগুলোর মধ্যে সংঘর্ষের পর বেশ কয়েকটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জনেরও বেশি।

 
তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।