NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ‘শোডাউনের’ তিন মাস আগেই সব টিকিট শেষ


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৪, ০৯:০৪ এএম

>
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ‘শোডাউনের’ তিন মাস আগেই সব টিকিট শেষ

রিকেট মাঠে ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে উত্তেজনার পারদ বরাবরই অনেক উঁচুতে থাকে। বিশ্বকাপের মতো আসরে সেটা আরও কয়েক গুণ চড়ে যায়। অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আসরে দুই দলের ম্যাচের সব টিকিট টুর্নামেন্ট শুরুর তিন মাস আগেই বিক্রি হয়ে গেছে।

ট্যুরিজম অস্ট্রেলিয়া এবং দেশটির ট্রাভেল এজেন্টরা ম্যাচের সব টিকিট বিক্রির খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। দুই দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, বিশ্বকাপের আগে আগস্ট-সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এশিয়া কাপেও ভারত-পাকিস্তানের ধ্রুপদী লড়াই দেখা যাবে। সেই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে আগামী ২৮ আগস্ট। এশিয়া কাপের আনুষ্ঠানিক সময়সূচি ঘোষিত না হলেও শ্রীলঙ্কার সংবাদমাধ্যম এই তথ্য ফাঁস করেছে।

 

আগামী ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত এবং পাকিস্তান, দুই দলই সুপার টুয়েলভে গ্রুপ ২-এ রয়েছে। ভারত, পাকিস্তানের সঙ্গে এই গ্রুপে বাংলাদেশও রয়েছে, এছাড়া দক্ষিণ আফ্রিকা এবং প্রথম পর্ব থেকে উত্তীর্ণ হওয়া দুই দল যুক্ত হবে এই গ্রুপে।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ একে অপরের মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। ম্যাচে পাকিস্তানের দাপুটে পারফরম্যান্সের সামনে কোনো কূল-কিনারা করতে পারেনি বিরাট কোহলির ভারত। শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারতে হয় তাদের। আইসিসির কোনো বিশ্বকাপে সেটাই ছিল পাকিস্তানের বিপক্ষে ভারতের প্রথম হার।