NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

এবার রাজের নায়িকা ইধিকা পাল


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৩৫ এএম

এবার রাজের নায়িকা ইধিকা পাল

কয়েক বছর আগে নির্মাতা হাসিবুর রেজা কল্লোল ঘোষণা দিয়েছিলেন, শাকিব খানকে নিয়ে নির্মাণ করবেন ‘কবি’ সিনেমা। সে সময় পরিচালক জানিয়েছিলেন,  সিনেমার গল্প শুনে নিজেই সিনেমাটি প্রযোজনা করতে চেয়েছিলেন শাকিব খান। কিন্তু এত বছরে সেই গল্প আর জমেনি শাকিব ও কল্লোলের মাঝে। তবে এবার এসেছে নতুন খবর।

 
শাকিবের পরিবর্তে এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শরিফুল রাজ। আর রাজের বিপরীতে থাকছেন শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা কলকাতার ইধিকা পাল।

 

একাধিক সূত্রে এই খবর পাওয়া গেলেও পরিচালক-প্রযোজক আপাতত কেউ বিষয়টি এখনই অফিশিয়ালি কিছু জানাতে চাইছেন না। কাজ শুরু হলেই বড়সড় ঘোষণা দিয়ে সিনেমার খবর দেবেন বলে জানান পরিচালক।

 

 

সিনেমাটি প্রসঙ্গে রাজ গণমাধ্যমকে বলেন, ‘কাগজ-কলমে কোনো কিছু চূড়ান্ত না হলে তা সম্পর্কে আমার বলাটা উচিত না। কাজ শুরু হলে তো অবশ্যই জানতে পারবেন। কত কিছুরই তো কন্টাক্ট হয়। কাজ শুরু আর হয় কতটা? তাই আমি অফিশিয়ালি কিছু জানাতে চাই না।

 
তবে ইধিকা পাল তো ভালো অভিনেত্রী। একসঙ্গে কাজ করলে নিশ্চয়ই ভালো কিছু হবে।

 

জানা যায়, চলতি মাসে পরিচালকের সঙ্গে কলকাতাও যাচ্ছেন নায়ক। সেখানে গিয়েই চূড়ান্ত হতে পারে সব কিছু।