NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইসরায়েলকে ঋষি সুনাক: ‘যুক্তরাজ্য পাশে আছে’


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৩৩ পিএম

ইসরায়েলকে ঋষি সুনাক: ‘যুক্তরাজ্য পাশে আছে’

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইসরায়েলে পৌঁছেছেন আজ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের একদিন পরই ইসরায়েলে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ইসরায়েলে পৌঁছে তিনি ৭ অক্টোবর হামাসের ‘ভয়াবহ সন্ত্রাসী’ হামলার নিন্দা করেন এবং বলেছেন, যুক্তরাজ্য ইসরায়েলের পাশে আছে। 

সুনাক এমন সময় সেখানে গেলেন, যখন ইসরায়েল গত ২৪ ঘণ্টায় হামাসের অবকাঠামোগুলোকে লক্ষ্য করে গাজায় শত শত ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

 
তেল আবিবে পৌঁছে তিনি আরো বলেন, ‘আমি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের জন্য অপেক্ষা করছি এবং আমি খুব আশা করছি এই বৈঠক ফলপ্রসূ হবে।’

 

 দুই দিনের সফরে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে তাঁর ইসরায়েল পৌঁছানোর কথা রয়েছে। সেখানে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট ইসাক হারজগ এর সঙ্গে সাক্ষাত করবেন তিনি।

 

 

ডাউনিং স্ট্রিট এর তথ্য অনুযায়ী, হামাসের হামলার ফলে ইসরায়েল এবং গাজায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করবেন সুনাক। পাশাপাশি গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর পথ খুলে দিতে অনুরোধ করবেন তিনি। এছাড়া আটকেপড়া ব্রিটিশ নাগরিকরা যাতে নিরাপদে ফিলিস্তিনি থেকে বের হতে পারে সে বিষয়েও আলোচনা করবেন। দুই দিনের সফরে তিনি আরো কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাত করবেন।