NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ভোর হতেই ইসরায়েলি হামলায় ঝরল ৪০ প্রাণ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৩৩ পিএম

ভোর হতেই ইসরায়েলি হামলায় ঝরল ৪০ প্রাণ

ইসরায়েলের ছোড়া বোমার আঘাতে বৃহস্পতিবার ভোরের দিকে প্রাণ হারিয়েছেন ৪০ ফিলিস্তিনি। প্রত্যক্ষদর্শী ও চিকিৎসা সূত্রে জানা গেছে এই তথ্য। হামাস-ইসরায়েল যুদ্ধের ১৩তম দিনে গাজা উপত্যকায় এই হামলা চালানো হয়। 

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা শহরের দক্ষিণে খান ইউনুসের একটি বাড়িতে জঙ্গি বিমান হামলায় সাত শিশুসহ ৯ জন নিহত হয়েছে।

 
দক্ষিণ গাজা উপত্যকার রাফাহতে ইসরায়েলি বিমান হামলায় ৩০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া আরো অনেকে আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ইসরায়েলি যুদ্ধবিমান রাফাহ শহরের তাল আল-সুলতান এলাকার একটি বাড়িতেও হামলা চালায়। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মধ্য গাজার নুসিরাত শরণার্থীশিবিরে বিমান হামলায় এক ফিলিস্তিনি শিশু নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
 
ফিলিস্তিনের হাসপাতাল সূত্র জানায়, খান ইউনুসের পশ্চিমে ইসরায়েলি বিমান হামলায় আরো এক শিশু নিহত হয়েছে।

 

এর আগে গত মঙ্গলবার রাতে মধ্য গাজার আল-আহলি আরব নামের হাসপাতালে বোমা হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ৪৭১ জন নিহত হন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ঘটনায় আহত হন অন্তত ৩১৪ জন।

 
তবে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৫০০ জন নিহত হয়েছে। আর সিভিল ডিফেন্সের এক মুখপাত্র নিহতের সংখ্যা প্রায় ৩০০ বলে জানিয়েছেন। এ ঘটনার পর ফিলিস্তিনি প্রেসিডেন্ট তিন দিনের শোক ঘোষণা করেছেন।