NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

যে থাপ্পড়ের কথা আজও ভোলেননি রণবীর কাপুর!


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৬ পিএম

যে থাপ্পড়ের কথা আজও ভোলেননি রণবীর কাপুর!

পর্দায় দুর্দান্ত রোমান্টিক হলেও বাস্তব জীবনে কিন্তু দারুণ দুষ্ট বলিউড অভিনেতা রণবীর কাপুর। শৈশবে দাঁপিয়ে বেড়িয়েছেন স্কুলে। কখনো অন্যকে কপি করেছেন, কখনো ক্লাস পালিয়েছেন। নিজেকে একজন ‘মহান কপিবাজ’ উল্লেখ করে রণবীর জানান, তিনি স্কুলে কখনও ধরা পড়েননি।

 
তবে একবার ক্লাস ফাঁকি দেওয়ার সময় তিনি অধ্যক্ষের হাতে ধরা পড়েন এবং থাপ্পড় খান, যা আজও মনে পড়ে এই অভিনেতার! 

 

সম্প্রতি একটা ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে এসে বিভিন্ন বিষয়ে কথা বলেন রণবীর। সেই কথোপকথনেই স্কুল জীবনের পুরনো স্মৃতিতে ফিরে যান অভিনেতা। রণবীর বলেন, ‘আমার মনে হয় আমি দারুণ কপি করতে পারতাম। এছাড়াও আমি ধুরন্ধর ছিলাম।

 
তাই কখনও ধরা পড়িনি। তবে আমার মনে আছে, যখন আমি ক্লাস সেভেন কিংবা এইটে পড়ি, তখন আমি হামাগুড়ি দিয়ে ক্লাস থেকে পালানোর চেষ্টা করেছিলাম। আমি হামাগুড়ি দিয়ে বের হতে যাব, ঠিক তখনই স্কুলের অধ্যক্ষ আমার সামনে হাজির। আমি ওইদিন মার খেয়েছিলাম।
 
’ 

 

1
অ্যানিমেলে রণবীর কাপুর

অধ্যক্ষ্যের চড়ের কথা উল্লেখ করে রণবীর জানান, ‘আমি কোনোদিনই ভুলব না সেই চড়ের কথা। আমার গালে উনি টেনে থাপ্পড় মেরেছিলেন। সেই থাপ্পড়ের আওয়াজ আমার কানে এখনও ভাসে।’

রণবীরকে শিগগিরই পর্দায় দেখা যাবে। তার আসন্ন চলচ্চিত্র ‘অ্যানিমেল’ মুক্তির অপেক্ষায়।

 
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমাটিতে দুর্দান্ত অ্যাকশন লুকে হাজির হচ্ছেন এই অভিনেতা। ইতোমধ্যেই সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়েছে যা ভক্ত অনুরাগীদের প্রত্যাশা আরো বাড়িয়ে দিয়েছে। এতে আরো অভিনয় করেছেন অনিল কাপুর, রাশ্মিকা মান্দানা ও ববি দেওল। সিনেমাটি ১ ডিসেম্বর মুক্তি পাবে।