NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

এবার যশকে নিয়ে বাংলাদেশি গানে নুসরাত


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৩:৪৭ এএম

>
এবার যশকে নিয়ে বাংলাদেশি গানে নুসরাত

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। বাংলাদেশের মানুষের কাছেও তার পরিচিতি রয়েছে। জুটি বেঁধেছেন ঢাকাই সিনেমার তারকা শাকিব খানের সঙ্গেও। তবে পুরোপুরি বাংলাদেশি কোনো সিনেমায় দেখা যায়নি তাকে।

এই অপূর্ণতা কিছুটা ঘুচে যায় গেল জানুয়ারিতে। টিএম রেকর্ডসের ব্যানারে একটি মিউজিক ভিডিওতে পারফর্ম করেন নুসরাত। ‘নাচ ময়ূরী নাচ’ শিরোনামের সেই গান গেয়েছিলেন লুইপা।

আবারও বাংলাদেশি গানে অভিনয় করলেন নুসরাত। এবার একা নন, সঙ্গে আছেন তার জীবনসঙ্গী যশ দাশগুপ্তও। গানের শিরোনাম ‘হারিয়ে গেলাম’। এটিও তৈরি হয়েছে টিএম রেকর্ডসের ব্যানারে।

কৌশিক হোসেন তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের  কণ্ঠশিল্পী লুইপা ও ভারতের জনপ্রিয় গায়ক পাপন। ফারজানা মুন্নির প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটির ভিডিও নির্মাণ করেছেন বলিউডের আদিল শেখ।

৭ জুলাই সন্ধ্যায় প্রকাশিত হয়েছে গানটির টিজার। ৩৬ সেকেন্ডের টিজারে বর-কনের বেশে লুইপা ও পাপনের সুরের ইন্দ্রজালে জড়িয়েছেন নুসরাত ও যশ।

গানটি প্রসঙ্গে লুইপা বলেন, ‘এটি আমার সংগীত জীবনের অমূল্য অর্জন। গানটি যদি আমার লেখা ও সুর হতো, আমি তা কাউকে দিতাম না- নিজের কাছেই রেখে দিতাম। তাপস ভাই অনেক বড় মনের মানুষ, তিনি সত্যিই প্রমাণ করেছেন- তিনি আমাদের সংগীত জগতের অভিভাবক। আমি মনে করি এটা আমার জন্য আশীর্বাদ, তার গানগুলো গাইতে পারছি।’

টিএম রেকর্ডস জানিয়েছে, শুক্রবার (৮ জুলাই) রাত ৮ টায় ‘হারিয়ে গেলাম’ গানটি প্রকাশিত হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।