NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিবিসির সদর দপ্তরে কেন লাল রং স্প্রে করা হলো


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:০৮ এএম

বিবিসির সদর দপ্তরে কেন লাল রং স্প্রে করা হলো

ফিলিস্তিনপন্থী অ্যাক্টিভিস্টরা ইসরায়েল ও গাজার যুদ্ধ নিয়ে ‘পক্ষপাতদুষ্ট’ প্রতিবেদন প্রকাশের প্রতিবাদে লন্ডনে বিবিসির সদর দপ্তরে লাল রং ছড়িয়ে দিয়েছে।

সাংবাদিক ভিক্টোরিয়া ডার্বিশায়ার শনিবার একটি ফুটেজ পোস্ট করেছেন, যেখানে সদর দপ্তরের সামনের অংশটিতে ঘূর্ণায়মান দরজা ও ডান দেয়ালে রক্ত-লাল রং দেখা যাচ্ছে।

যুক্তরাজ্যভিত্তিক প্যালেস্টাইন অ্যাকশন টুইটারে এ ঘটনার দায় স্বীকার করে বলেছে, তারা বিবিসির জন্য একটি বার্তা রেখে গেছে। গ্রুপটি টুইটে লিখেছে, ‘দখলদারদের মিথ্যা প্রচার করা এবং ইসরায়েলের যুদ্ধাপরাধের জন্য সমর্থন তৈরি করার অর্থ আপনার হাতে ফিলিস্তিনিদের রক্ত​রয়েছে।

 
#ShutBBCDown’

 

পরে তারা ভিন্ন এক টুইটে বলে, ‘প্যালেস্টাইন অ্যাকশন বিবিসিতে রক্ত-লাল রং দিয়ে স্প্রে করেছে, যা পক্ষপাতমূলক প্রতিবেদনের মাধ্যমে ইসরায়েলের ফিলিস্তিনি জনগণের গণহত্যায় সংশ্লিষ্টতার প্রতীক।’

টেলিগ্রাফ এক প্রতিবেদনে বলেছে, ভবন থেকে রং পরিষ্কার করার ব্যর্থ প্রচেষ্টা দেখা গেছে।

স্থানীয় সময় দুপুরে ভবনের সামনে ফিলিস্তিনপন্থী মিছিল শুরু হওয়ার আগে ভাঙচুরের ঘটনাও ঘটে। প্যালেস্টাইন অ্যাকশন নিজেদের ইসরায়েলি বর্ণবাদে ব্রিটিশ সংশ্লিষ্টতাকে ধ্বংস করতে সরাসরি পদক্ষেপ নেওয়ার নেটওয়ার্ক হিসেবে বর্ণনা করে।

 
গোষ্ঠীর সদস্যরা অতীতে অনুরূপ প্রতিবাদ করেছে, উল্লেখযোগ্যভাবে ইসরায়েলভিত্তিক প্রতিরক্ষা ইলেকট্রনিক্স কম্পানি এলবিট সিস্টেমের অফিস ও কারখানাগুলোতে লাল রং নিক্ষেপ করা হয়েছিল।

 

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ টেলিগ্রাফকে বলেছে, যখন তারা বিবিসির সদর দপ্তরে অপরাধমূলক ক্ষতি সম্পর্কে জানতে পেরেছে, তখন তাদের কোনো ধারণা ছিল না যে এটি কোনো প্রতিবাদগোষ্ঠীর সঙ্গে যুক্ত।