NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

গত ২৪ ঘণ্টায় ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৮:৫৪ পিএম

গত ২৪ ঘণ্টায় ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় চার শ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। হামলায় এক হাজার পাঁচ শজন আহত হয়েছে। আজ রবিবার (১৫ অক্টোবর) সকালে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আলজাজিরা বলছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজা সিটিতে ২৬০ জন, উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহতে ৮০ জন এবং উত্তরাঞ্চলীয় জাবালেয়া শরণার্থীশিবিরে প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ জন ফিলিস্তিনি।

 
এ ছাড়া বেইত লাহিয়া শহরে ১০ জন এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে নিহত হয়েছেন আরো ২০ জন।

 

আলজাজিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ২১৫ জনে। এদের মধ্যে শিশু রয়েছে অন্তত ৭০০ জন। হামলায় আহত হয়েছেন আরো আট হাজার ৭১৪ ফিলিস্তিনি।

 
এ ছাড়া গত সপ্তাহ থেকে পশ্চিমতীরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে।

 

এদিকে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলে হামাসের হামলায় প্রাণহানি দাঁড়িয়েছে এক হাজার ৩০০ জনে। আহত হয়েছে তিন হাজার ৪০০ জনের বেশি।

ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে যুক্তরাজ্যের লন্ডনে হাজার হাজার মানুষ মিছিল করেছে।

 
ম্যানচেস্টারসহ যুক্তরাজ্যের আরো কয়েকটি শহরে সমাবেশ অনুষ্ঠিত হয়।