NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

নেইমারের গায়ে পপকর্ন ছুড়ে মারলেন সমর্থক


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

নেইমারের গায়ে পপকর্ন ছুড়ে মারলেন সমর্থক

ভেনিজুয়েলার সঙ্গে ড্র করায় স্বভাবতই হতাশা ভর করছিল ব্রাজিল দলের মধ্যে। মাথা নিচু করে সেলেসাও তারকা নেইমার ড্রেসিংরুমে ফিরছিলেন। তখনই অদ্ভুত কাণ্ড ঘটান এক সমর্থক। গ্যালারি থেকে নেইমারকে উদ্দেশ্য করে পপকর্নের প্যাকেট ছুড়ে মারেন এক সমর্থক।

 
এতে বেশ খেপেছেন নেইমার। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ ঘটনার ভিডিও। 

 

এমনিতে ম্যাচ জিততে পারেনি, তার ওপর এমন ঘটনায় নিজেকে শান্ত রাখতে পারেননি নেইমার। ভিডিওতে দেখা যায়, সেই সমর্থকের ওপর ব্যাপক খেপে গেছেন নেইমার।

 
রাগান্বিত হয়ে সেই সমর্থকের উদ্দেশে আঙুল দেখিয়ে কিছু একটা বলতেও দেখা যায় তাঁকে। ওই সমর্থকও নেইমারকে ইশারা করে ব্যঙ্গ করছিলেন। যদিও সঙ্গে থাকা সতীর্থরা নেইমারকে শান্ত করে দ্রুত ড্রেসিংরুমে নিয়ে যান। 

 

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আজ ভোরে ভেনিজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল।

 
পাঁচবারের চ্যাম্পিয়নদের এগিয়ে নিয়েছিলেন গ্যাব্রিয়েল মাগালেস। আর ভেনিজুয়েলাকে সমতায় ফেরান এদুরার্দ বেল্লো। এই ম্যাচের পরেই স্টেডিয়ামে এমন কাণ্ড ঘটিয়েছেন এক সমর্থক।