NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রংপুর এক্সপ্রেসের যাত্রা বাতিল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৯:১৯ এএম

>
রংপুর এক্সপ্রেসের যাত্রা বাতিল

বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগে কর্মরত কর্মচারীদের মধ্যে নন-মুসলিম রানিং কর্মচারী না থাকায় 'রংপুর এক্সপ্রেস' ট্রেনের ৯ ও ১১ জুলাইয়ের আপ-ডাউন যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের (পশ্চিম) মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।

এর আগে বুধবার (৬ জুলাই) বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজারের (পশ্চিম) পক্ষে এ নির্দেশনা দেন সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পি) (পশ্চিম) মো. আব্দুল আওয়াল।

 

নিদের্শনায় বলা হয়, ঢাকা রেল ভবনের মহাপরিচালকের সূত্রে জানানো যাচ্ছে যে, লালমনিরহাট বিভাগে কর্মরত কর্মচারীদের মধ্যে নন-মুসলিম রানিং কর্মচারী না থাকায় আগামী ৯ জুলাই ৭৭২ নং রংপুর এক্সপ্রেস ট্রেনটি রংপুর-ঢাকা রুটে এবং ১১ জুলাই ৭৭১ নং রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা-রংপুর রুটে চলাচল করবে না।

অসীম কুমার তালুকদার ঢাকা পোস্টকে বলেন, রংপুর থেকে ট্রেনটি রাতে ছাড়ে। যার ফলে ওই দিন কোনো প্যাসেঞ্জার হবে না। ঢাকায় এসে ১০ তারিখ (ঈদের দিন) ট্রেনটি বসে থাকবে। অন্য ধর্মের মানুষও নেই, এটা নিয়ে কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এই একটি ট্রেন চালানোর জন্য ওই লাইনের মাস্টাররা কেউ ছুটি পাচ্ছে না। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।