NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

ভারত-পাকিস্তান ম্যাচের আগে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান!


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:০৫ এএম

ভারত-পাকিস্তান ম্যাচের আগে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান!

উপমহাদেশে বিশ্বকাপ অথচ কোনো উদ্বোধনী অনুষ্ঠানই হলো না! বলিউড তারকাদের ভিড়ে কি না একদম সাদামাটাভাবে শুরু হলো বিশ্ব শেষ্ঠত্বের লড়াই। তবে এবার সেই আক্ষেপে প্রলেপ দেওয়ার ভাবনা আয়োজক দেশের। ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের আগে কনসার্টের আয়োজন করেছে বিসিসিআই।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবর, বিশ্বকাপ শুরুর আগে ভারতীয় বোর্ডের তরফ থেকে গোল্ডেন টিকিট পাওয়া অমিতাভ বচ্চন, রজনীকান্ত, শচীন টেন্ডুলকারদের উপস্থিতিতে ম্যাচের আগে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গাইবেন অরিজিত সিং।

 
এর বাইরেও অনেক ভিআইপি হাজির হবেন সেদিন। 

 

ভারত-পাকিস্তান মাঠের লড়াই শুরু হবে ১৪ অক্টোবর স্থানীয় সময় দুপুর ২টায়। তার আগে আধাঘণ্টার এই কনসার্ট শুরু হবে দুপুর ১২টা ৪০ মিনিট চলবে ১টা ১০ মিনিট পর্যন্ত। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন সচিব অনিল প্যাটেল আরো জানিয়েছেন, দুই দলকে মাঠে নিয়ে যাওয়ার জন্য মাসকট হিসেবে শিশুরাও থাকবে।

 

 

এত দিন পাকিস্তানি সাংবাদিকদের ভারতে বিশ্বকাপ কাভারের জন্য ভিসা জটিলতা থাকলেও এই ম্যাচ উপলক্ষে পাকিস্তানের ২০-২৫টি মিডিয়াকে আহমেদাবাদে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ মাঠে উপস্থিত থাকবে বলে জানা গেছে।