NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

অজয়-রণবীরের সঙ্গে শুটিংয়ে যোগ দিলেন অক্ষয়


খবর   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:১৯ এএম

অজয়-রণবীরের সঙ্গে শুটিংয়ে যোগ দিলেন অক্ষয়

কিছুদিন আগেই শুরু হয়েছে তারকায় ঠাসা ‘সিংহাম এগেইন’ সিনেমার শুটিং। ১৬ সেপ্টেম্বর সামাজিক মাধ্যমে সিনেমাটির শুটিং উপলক্ষে পুজার আয়োজন করা হয়। সামাজিক মাধ্যমে সেই পুজার ছবি শেয়ার করে ‘সিংহাম এগেইন’-এর শুটিং শুরুর খবর দিয়েছেন পরিচালক রোহিত শেঠি। পুজায় উপস্থিত ছিলেন অজয় দেবগন ও রণবীর সিং সহ সিনেমার কলাকুশলীরা।

 
অক্ষয় কুমার তখন উপস্থিত ছিলেন না। তবে উপস্থিত না থাকার কারণে তিনি আক্ষেপও প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ থেকে অক্ষয় কুমারও তাদের সাথে যোগ দিয়েছেন ।

 

‘সিংহাম এগেইন’-এ এবার তারকাদের মিলনমেলা দেখা যাবে।

 
নিজের কপ ইউনিভার্সের সব তারকাকে একজোট করতে যাচ্ছেন রোহিত শেঠি। ‘সিম্বা’ তারকা রণবীর সিংয়ের মতোই ‘সূর্যবংশী’ থেকে বীর সূর্যবংশীর ভূমিকায় অভিনয় করবেন অক্ষয় কুমার।

 

1
‘সিংহাম এগেইন’-এ ফের একসঙ্গে দেখা যাবে তিন তারকাকে

পিঙ্কভিলার প্রতিবেদন থেকে জানা গেছে, ‘অক্ষয় কুমার ইতোমধ্যেই হায়দ্রাবাদে রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’-এর শুটিং সেটে পৌঁছেছেন। আজ থেকে তিনি সপ্তাহব্যাপী শিডিউলের শুটিং শুরু করবেন।

 
অজয় দেবগন, কারিনা কাপুর খান ও রণবীর সিং এরই মধ্যে হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে বহু প্রতীক্ষিত সিনেমার শুটিং শুরু করেছেন। সিনেমাটিতে বিশেষ আকর্ষণ হিসেবে দীপিকা পাড়ুকোনও থাকছেন। তাকে অজয় দেবগনের বোনের ভূমিকায় দেখা যাবে বলে জানা গেছে। পুলিশ নির্ভর এই চলচ্চিত্রটিকে বাস্তবিক চিত্রে তুলে ধরতে চেষ্টার কোনো কমতি রাখছে না নির্মাতারা।

 

সম্প্রতি অক্ষয় কুমারকে ‘মিশন রাণিগঞ্জে’ দেখা গেছে।