NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

ইংল্যান্ড এখনো বিশ্বকাপ জিততে পারে : মরগান


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০৬ পিএম

ইংল্যান্ড এখনো বিশ্বকাপ জিততে পারে : মরগান

শিরোপা ধরে রাখার মিশনে শুরুতেই হোঁচট ইংল্যান্ডের। বিশ্বকাপের উদ্বোধনি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে রীতিমত উড়ে গেছে জস বাটলারর দল। ৯ উইকেটের বড় হারে রান রেটেও প্রভাব পড়েছে। তবুও আস্থা হারাচ্ছেন না এউইন মরগান।

 
২০১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক মনে করেন, এখনো বিশ্বকাপ জেতার ভালো সুযোগ আছে ইংলিশদের।

 

আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মরগান বলেন, ‘আমি ইংল্যান্ডকে পরামর্শ দিয়েছি এই টুর্নামেন্ট জেতার জন্য নিজেদের গড়ে তুলতে। এখনো তাদের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। নিউজিল্যান্ডের বিপক্ষে পারফরম্যান্স আমাকে উদ্বিগ্ন করেনি, আমার বিশ্বাস আছে ছেলেরা এই শিরোপা জিততে পারে।

 
’ 

 

১০ দলের বিশ্বকাপে লিগ পর্বে প্রত্যকে প্রত্যেকের বিপক্ষে লড়বে। মূলত এমন ফরম্যাটের জন্যই ভরসা পাচ্ছেন মরগান, ‘এই ফরম্যাটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একটি বাজে দিন টুর্নামেন্ট নষ্ট করে দেয় না। আমি এখনো বিশ্বাস করি তারা বিশ্বকাপ জিততে পারে।’

এদিকে গত কয়েক বছরে আক্রমণাত্মক ক্রিকেট খেলে টেস্টের ধারা বদলে দিয়েছে ইংল্যান্ড।

 
এই পদ্ধতি অনুসরণ করে বেশ সফলও হয়েছে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে শুরুর ম্যাচে একই ধারায় খেলে সুবিধা করতে পারেনি। তবুও এই ধারাতে খেলা অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন মরগান।